1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন সক্রিয় হাতিয়ে নিয়েছে অঢেল অর্থ:ভূমিমন্ত্রী মিনু নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে চোখের ছানি অপারেশন  বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য  আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি চুয়াডাঙ্গায় মাথাবিহীন অর্ধগলিত দেহাবশেষ নিখোঁজ রাফিনের বলে পরিবারের দাবি নাসিরনগরে ভয়াবহ অগ্নিকান্ডে গবাদিপশু সহ ৩টি বসতভিটা পুড়ে ছাই ব্রাজিল-আর্জেন্টিনা ভক্তদের মিলনমেলা, আকর্ষণ ৫০০ হাতের পতাকা টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু একবেলা খাবার আর ৫০ টাকার বিনিময়ে বিকিয়ে যাওয়া মুসার শৈশব কক্সবাজারে প্রধানমন্ত্রী ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

আজ হিলি ট্রেন ট্র্যাজেডি দিবস

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১৩০ Time View

 

দিনাজপুর প্রতিনিধি 

আজ ১৩ জানুয়ারি হিলি ট্রেন ট্র্যাজেডি দিবস। ১৯৯৫ সালের এইদিনে রেল স্টেশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় নিহত হন ২৭জন ট্রেনযাত্রী। পঙ্গুত্ব বরণ করেন শতাধিক মানুষ।
রেলওয়ে একতা ক্লাবের উদ্যোগে হিলিবাসী তখন থেকেই নিহতদের স্মরণে দিনটিকে প্রতি বছর হিলি ট্রেন ট্র্যাজেডি দিবস হিসেবে পালন করে আসছেন । এবং নিহতদের স্মরণে আজ সকাল থেকে কালো পতাকা উত্তালন ও কালো ব্যাচ ধারণ করেন এবং বিকেল ৪ টায় স্টেশন চত্বরে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১৩ জানুয়ারি এ দিনে রাত সাড়ে ৮ টার দিকে হিলি রেলস্টেশনে দাঁড়িয়ে ছিল গোয়ালন্দ থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী লোকাল একটি ট্রেন। একই সময় বিপরীত দিক সৈয়দপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংষর্ষে লোকাল ট্রেন ও আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি দুমড়ে মুচড়ে যায়।
সরকারি হিসেব মতে এসময় ২৭জন ট্রেন যাত্রী প্রাণ হারায় ও শতাধিকযাত্রী আহত হয় এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে। স্থানীয়দের দাবি কর্তব্যরত স্টেশন মাস্টারের দায়িত্ব অবহেলার কারণে এই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা ঘটেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com