1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অভিযোগের ৩০ মিনিটেই বিদ্যালয় এলাকা বখাটেমুক্ত করল রায়গঞ্জ পুলিশ সরকারি প্রাথমিক শিক্ষক বদলির ক্ষমতা পাচ্ছেন ডিসি-ইউএনওরা অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, নেত্রকোণায় মানববন্ধন বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি ৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম রায়গঞ্জে পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় দুর্ভোগে এলাকাযবাসী প্রশাসনের হস্তক্ষেপ দাবি স্থানীয়দের সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

নাসিরনগরে ভয়াবহ অগ্নিকান্ডে গবাদিপশু সহ ৩টি বসতভিটা পুড়ে ছাই

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৭ Time View

 

 

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি

 

আকস্মিক ভয়াবহ অগ্নিকান্ডে নাসিরনগর উপজেলার চাপড়তলা ইউনিয়নের বড়ইউড়ি গ্রামে বসতভিটা, গবাদিপশু সহ  ৩ টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে।

 

 

শনিবার ১৩জুন ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার চাপড়তলা ইউনিয়নের বড়ইউড়া গ্রামে সকাল আনুমানিক ৭ ঘটিকায় বড়ইউড়া গ্রামের বাসিন্দা সঞ্চয় দেবনাথের বাড়িতে ভয়াবহ অগ্নি কান্ডের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হয় (পল্লী বিদ্যুৎ) বিদ্যুতের সর্ট সার্কিট থেকে অগ্নি কান্ডের সূত্রপাত হয়েছে। আগুন চারদিকে দ্রুত ছড়িয়ে পড়লে ঘরে থাকা ৩ টি গরু,ধান- চাল, অন্যান্য ফসলাদি, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র, নগদ অর্থ সহ মুহূর্তের মধ্যেই পরিবারের দীর্ঘদিনের তিলতিল করে জমানো অর্থ ও অন্যান্য সম্পদ নিমিষেই আগুনে ভস্মীভূত হয়।

স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করলেও ততোক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে পড়ে।অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি এখন মানবেতর জীবনযাপন করছে।

এছাড়াও উক্ত অগ্নিকান্ড তাৎক্ষণিক ছড়িয়ে পড়ে পাশের বাড়ির বামাচরণ দেবনাথের ছেলে আরাধন দেবনাথ, মৃত বিরেন্দ্র দেবনাথের ছেলে রাজেন্দ্র দেবনাথের ২ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আগুনে তাদের সর্বস্ব পুড়ে এখন তারা নিঃশ্ব। তারা সরকার ও সমাজের বিত্তশালী মানুষের সহযোগিতা কামনা করছে।

এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com