1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন সক্রিয় হাতিয়ে নিয়েছে অঢেল অর্থ:ভূমিমন্ত্রী মিনু নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে চোখের ছানি অপারেশন  বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য  আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি চুয়াডাঙ্গায় মাথাবিহীন অর্ধগলিত দেহাবশেষ নিখোঁজ রাফিনের বলে পরিবারের দাবি নাসিরনগরে ভয়াবহ অগ্নিকান্ডে গবাদিপশু সহ ৩টি বসতভিটা পুড়ে ছাই ব্রাজিল-আর্জেন্টিনা ভক্তদের মিলনমেলা, আকর্ষণ ৫০০ হাতের পতাকা টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু একবেলা খাবার আর ৫০ টাকার বিনিময়ে বিকিয়ে যাওয়া মুসার শৈশব কক্সবাজারে প্রধানমন্ত্রী ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

চুয়াডাঙ্গায় মাথাবিহীন অর্ধগলিত দেহাবশেষ নিখোঁজ রাফিনের বলে পরিবারের দাবি

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৮ Time View

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি 

 

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর এলাকার অর্জুন খালের পাশে মাথাবিহীন অর্ধগলিত দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। দেহের উপরের অংশ না থাকায় এবং মরদেহের বেশিরভাগ অংশ পচে যাওয়ায় নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (১২ জুন) রাত পৌনে ১১টার দিকে স্থানীয়রা খালের পাশে দেহাবশেষ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া দেহাবশেষের কোমর থেকে নিচের অংশ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তি একজন পুরুষ। তার পরনে জিন্স প্যান্ট ছিল। তবে মরদেহের অবস্থা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিচয় নিশ্চিত করা যায়নি।

 

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দেহের উপরের অংশ পচে-গলে নষ্ট হয়ে গেছে অথবা হত্যার পর মরদেহ দ্বিখণ্ডিত করে আলাদা স্থানে ফেলে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

এদিকে, গত ৫ জুন আলমডাঙ্গা উপজেলার চিলাভালকি গ্রামের বাসিন্দা রাফিন (২২) ব্যাটারিচালিত পাখিভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরিবারের অভিযোগ, ওই রাতেই একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে তাকে অপহরণের দাবি করা হয় এবং ১২ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়।

 

রাফিনের দাদি আমেনা বেগম বলেন, মুক্তিপণের দাবির বিষয়টি পুলিশকে জানানো হয়েছিল। পরিবারের সদস্যরা অপহরণকারীদের সঙ্গে যোগাযোগের সময় রাফিনের সঙ্গে কথা বলতে চাইলেও সেই সুযোগ পাননি।

 

রাফিনের স্বজনরা দাবি করছেন, কুতুবপুরের অর্জুন খাল থেকে উদ্ধার হওয়া দেহাবশেষটি তার। তবে পুলিশ বলছে, এখনো উদ্ধার হওয়া দেহাবশেষের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

 

ওসি মিজানুর রহমান বলেন, ‘পরিবারের সদস্যরা দেহাবশেষটি রাফিনের বলে দাবি করছেন। তবে ময়নাতদন্ত, আলামত যাচাই এবং প্রয়োজনীয় তদন্তের মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পরই এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাবে।’

 

আজ শনিবার সকালে দেহাবশেষটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরিচয় ও মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com