1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার নামে প্রতিষ্ঠানের নামকরণ নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা ভুইয়াগাঁতী ইউনিয়ন:মানুষের প্রাণের দাবি,বললেন এমপি ভিপি আয়নুল হক  খড়ের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের নিচে মোটরসাইকেল, নিহত ২ বুধবার বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিশ্বকাপ ২০২৬ গ্রুপ ‘জে’ তে থাকা দলগুলোর চূড়ান্ত স্কোয়াড কামারখন্দে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চুয়াডাঙ্গায় নোংরা পরিবেশে ফ্যাক্টরিতে পণ্য তৈরি ৬০ হাজার টাকা জরিমানা নাসিরনগরে বিশ্বকাপের উন্মাদনায় জার্সি বাজারে জোয়ার, বিক্রির শীর্ষে আর্জেন্টিনা ও ব্রাজিল সরকারি নির্দেশনা অমান্য: ভূঞাপুরে ৭ দোকান মালিককে জরিমানা

রংপুরে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ঘর-বাড়ি

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২৬৫ Time View

রিয়াজুল হক সাগর, রংপুর:

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ২ মিনিটের এক ভয়াবহ ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছেউ উপজেলার আলমবিদিতর, নোহালী ইউনিয়নের একাধিক গ্রাম। গতকাল রবিবার সকাল ৮টার দিকে বয়ে যাওয়া আকস্মিক ঘূর্ণিঝড় ঝড়ো হাওয়া ও প্রবল বৃষ্টিতে প্রায় ১ হাজার ২ শ পাকা, কাঁচা ঘরবাড়ি,দোকানসহ বিভিন্ন প্রকার গাছ ভেঙে পড়ে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং কৃষিজমির ফসল ব্যাপক ক্ষয় -ক্ষতি হয়।

স্থানীয় সূত্রে জানা যায় , সকাল ৮টার পর হঠাৎ প্রবল দমকা হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। মাত্র ২ মিনিটের ওই ঝড়ে আলমবিদিতর ইউনিয়নের কুতুব, খামার মোহনা ও চরাঞ্চলের কয়েকটি গ্রামসহ নোহালী ইউনিয়নের খলিশাকুড়ি ও ডাঙ্গারহাট এলাকায় গাছপালা উপড়ে পড়ে এবং বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, আমন ধান ক্ষেতের অনেক ক্ষতি হয়েছে। অনেক পরিবার ঘর- বাড়ি হারিয়ে এখন খোলা আকাশের নিচে মানবতার জীবন কাটাচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল করিম বলেন, ঘূর্ণিঝড়ে অন্তত কয়েক শতাধিক পরিবারের ঘরবাড়ির আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে দ্রুত ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি ত্রাণ দুইশত শুকনো খাবারের প্যাকেট ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পৌঁছে দেওয়া হয়েছে।

গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন, “ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের জন্য ইতিমধ্যে উপজেলা প্রশাসনের টিম মাঠে নেমেছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণের জন্য তালিকা প্রেরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে দুইশত প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com