1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ বিষমডাঙ্গা গার্লস স্কুল এন্ড কলেজের এইচএসসি-২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান লালমনিরহাটে শিশু হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস ত্রাণমন্ত্রীর পঞ্চগড়ের শফিকুল ও আল-আমিনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণা নোয়াপাড়ার ব্যবসায়ীদের অভিযোগ।  নলছিটিতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু নলডাঙ্গায় আবারও দুই খড়ের গাদায় আগুন নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ  যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী তাড়াশে খড়ের পালায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল বসতবাড়ি রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী 

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৬ Time View

দৃশ্যপট ডেস্ক:

সিরাজগঞ্জের কামারখন্দে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মো. সাদ্দাম হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা। গ্রেপ্তারকৃত যুবক দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় গাঁজা কেনাবেচা করে আসছিল বলে র‌্যাব জানায়।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-রাজশাহী মহাসড়কে কামারখন্দের মধ্য ভদ্রঘাট কাশেমের মোড় এলাকায় এই অভিযান চালানো হয়। আটক সাদ্দাম নওগাঁ জেলার বদলগাছী উপজেলার চকমথুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

শুক্রবার দুপুরে র‌্যাব-১২ মিডিয়া অফিসার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভদ্রঘাট কাশেমের মোড় এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য গাঁজা কেনাবেচা করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com