1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক   রায়গঞ্জে বাশুড়িয়া উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ভবন উদ্বোধন ও সংবর্ধনা যশোরে ৩১পিস স্বর্ণেরবার ও প্রাইভেট কারসহ আটক-২ বুটেক্সে চতুর্থবারের মতো আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত  শ্রী রামচন্দ্রের প্রতি অবমাননা ও মন্দির ধ্বংসের প্রতিবাদে রায়গঞ্জে মানববন্ধন এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য সিসিটিভি ফুটেজে ধরা পড়ল মসজিদের টাকা চুরি, দুই আসামি গ্রেপ্তার। জন্ম থেকেই হাঁটতে পারে না কর্ন, অপেক্ষা শুধু একটি হুইলচেয়ারের কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোট উদ্ধার, জীবিত ফিরলেন ৪ জেলে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে কষ্টি পাথরের বিরল মূর্তি উদ্ধার, পাচারকারী আটক ২

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২৩৬ Time View

দৃশ্যপট ডেস্ক:

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর বিশেষ অভিযানে বিরল কষ্টি পাথরের তৈরি একটি মূল্যবান মূর্তি উদ্ধার করা হয়েছে। এ সময় আন্তর্জাতিক চোরাকারবারি চক্রের সঙ্গে জড়িত দুই পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ সূত্রে জানা যায়, অধিনায়ক র‌্যাব-১২ এর নির্দেশনায়  শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে সদর কোম্পানির একটি চৌকস দল উল্লাপাড়া থানার ৩ নং উধুনিয়া ইউনিয়নের পশ্চিম মহেশপুর গ্রামে অভিযান চালায়। পলাতক আসামি মিরাজ ফকিরের বসতঘরে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উদ্ধার হওয়া কষ্টি পাথরের তৈরি মূর্তিটির ওজন ৩১.৫৪০ কেজি, দৈর্ঘ্য ২৪ ইঞ্চি এবং প্রস্থ ১২ ইঞ্চি। প্রাচীন শিল্পকর্মটি বিরল সংগ্রহযোগ্য নিদর্শন হিসেবে চিহ্নিত বলে র‌্যাব জানায়।

গ্রেফতারকৃত দুই পাচারকারী হলেন,মো. শাহিন আলম (৩০), পিতা- মো. আলমাছ আলী, সাং- নওগাঁ (মধ্যপাড়া), থানা-তাড়াশ, জেলা-সিরাজগঞ্জ।

মো. আমিরুল ইসলাম (৪৫), পিতা-মৃত শফিজ উদ্দিন, সাং-শ্রীকৃষ্ণপুর (উত্তর পূর্ব পাড়া), থানা-তাড়াশ, জেলা-সিরাজগঞ্জ।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, উদ্ধারকৃত মূর্তিটি তারা বিদেশে পাচারের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রোববার ( ২৪ আগস্ট) সকালে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন, অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ, কোম্পানি কমান্ডার, র‌্যাব-১২ সদর কোম্পানি সিরাজগঞ্জ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com