1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তারাগঞ্জে পাট ক্ষেত দ্বিতীয় শ্রেণীর ছাত্রীর লাশ উদ্ধার কৃষির বাণিজ্যিকীকরণে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে: ত্রাণমন্ত্রী সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক   রায়গঞ্জে বাশুড়িয়া উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ভবন উদ্বোধন ও সংবর্ধনা যশোরে ৩১পিস স্বর্ণেরবার ও প্রাইভেট কারসহ আটক-২ বুটেক্সে চতুর্থবারের মতো আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত  শ্রী রামচন্দ্রের প্রতি অবমাননা ও মন্দির ধ্বংসের প্রতিবাদে রায়গঞ্জে মানববন্ধন এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য সিসিটিভি ফুটেজে ধরা পড়ল মসজিদের টাকা চুরি, দুই আসামি গ্রেপ্তার। জন্ম থেকেই হাঁটতে পারে না কর্ন, অপেক্ষা শুধু একটি হুইলচেয়ারের

বুটেক্সে চতুর্থবারের মতো আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত 

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১৪ Time View

 

 

 

বুটেক্স প্রতিনিধি

 

 

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) চতুর্থবারের মতো অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক কনফারেন্স। শনিবার (২০ জুন) ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন টেক্সটাইল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ২০২৬’ শীর্ষক এ সম্মেলন অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক এ সম্মেলনে পরিচালনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজ অনুষদ।

 

এই সম্মেলনে টেক্সটাইল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শুরু হয়। এর আগে সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত রেজিস্ট্রেশন ও কিট সংগ্রহ কার্যক্রম চলে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া সম্মেলনের সভাপত্বিতে ছিলেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্য দিয়েছেন আয়োজক কমিটির সভাপতি ও ফ্যাকাল্টি অব টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক ড. মো. আহসান হাবীব।

 

এছাড়া প্রধান বক্তা হিসেবে জার্মানির হচ্‌শুলে নিডাররাইন ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসের অধ্যাপক ড. ব্যাস্টিয়ান কুয়াটেলবাউম অনলাইনে যুক্ত ছিলেন। সম্মেলনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জুট ও কোকোয়া সেক্টরের টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপের চেয়ার মিশিয়েল কোকেন। পাশাপাশি তিনি ওলাম ফুড ইনগ্রেডিয়েন্টস (ওএফআই)-এর হেড অব সায়েন্টিফিক অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স হিসেবে কর্মরত আছেন।

 

 

 

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, “পাট একটি নবায়নযোগ্য এবং প্রাকৃতিক ফাইবার। পাট থেকে কার্পেটসহ বিভিন্ন ধরনের আসবাবপত্র ও শিল্পপণ্য তৈরি করা হয়। তবে আমাদের আন্তর্জাতিক প্রতিযোগিতা ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলা করে এই খাতকে এগিয়ে নিতে হবে। বর্তমানে দেশের গার্মেন্টস ও টেক্সটাইল খাতে প্রায় ৬ মিলিয়ন মানুষ কর্মরত, যার অধিকাংশই নারী এবং এই খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। টেক্সটাইল শিক্ষার ক্ষেত্রে বুটেক্স একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে গবেষণা ও উদ্ভাবনে ভূমিকা রাখছে।”

 

তিনি আরও বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশের টেক্সটাইল শিল্পকে আরও পরিবেশবান্ধব বা গ্রিন টেক্সটাইলের দিকে এগিয়ে নিতে হবে। পাশাপাশি টেকসই এবং স্মার্ট টেক্সটাইল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে বৈশ্বিক বাজারে

প্রতিযোগিতামূলক অবস্থান শক্তিশালী করা সম্ভব হবে। এক্ষেত্রে গবেষণা, প্রযুক্তি স্থানান্তর এবং শিল্প শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয় অপরিহার্য। এ লক্ষ্যে ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় টেক্সটাইল বিজ্ঞান ও উদ্ভাবনের ওপর আরও গুরুত্ব আরোপ করবে।”

 

 

নেদারল্যান্ডসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জুট ও কোকোয়া সেক্টরের টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপের চেয়ার মিশিয়েল কোকেন জানান, ”পাট একটি নবায়নযোগ্য এবং প্রাকৃতিকভাবে পচনশীল উপাদান। এটি ‘সার্কুলার ইকোনমি’ কে সমর্থন করে, যা খাদ্য সরবরাহ চেইনে টেকসই প্যাকেজিংয়ের জন্য একে আদর্শিক ভাবে গড়ে তোলে। পাটের প্রক্রিয়াজাতকরণের সময় ‘এমওএসএইচ’ এবং ‘এমওএএইচ’ নামক খনিজ তেলের হাইড্রোকার্বন দূষণ ঘটতে পারে। খাদ্য নিরাপত্তার জন্য এই দূষণ নিয়ন্ত্রণ করা একটি বড় চ্যালেঞ্জ। এজন্য নির্দিষ্ট নিরাপত্তা সীমা এবং মানদণ্ড অনুসরণ করা প্রয়োজন। বাংলাদেশ বর্তমানে কোকো শিল্পের জন্য নিরাপদ এবং টেকসই পাটজাত প্যাকেজিং উদ্ভাবনে নেতৃত্ব দেওয়ার মতো অনন্য অবস্থানে রয়েছে।”

 

 

বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, “বুটেক্স টেক্সটাইল শিক্ষায় স্বনামধন্য বিশ্ববিদ্যালয়। বুটেক্স থেকে প্রতিবছর টেক্সটাইল গ্র্যাজুয়েটরা বের হয়ে গার্মেন্টস সেক্টরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। এছাড়াও আমাদের অধিকাংশ গ্র্যাজুয়েটরা বিসিএস ক্যডার হয়েছে এবং বিদেশে অধ্যায়নের সুযোগ পাচ্ছে। এটা আমাদের জন্য গর্বের বিষয়। এছাড়াও আমাদের পর্যাপ্ত পরিমান রিসোর্স নেই যা দ্বারা আমরা ইনোভেশন করতে পারব। তার জন্য আমাদের মর্ডাণ ল্যাব ও দ্বিতীয় ক্যাম্পাসসহ নানান কিছুর দরকার।”

 

 

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বাংলাদেশের সর্বোচ্চ ইকোনমি আসে আমাদের টেক্সটাইল শিল্প থেকে যেখানে বুটেক্সের অধিকাংশ গ্র্যাজুয়েট তাদের দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন। বর্তমানে শুধু বইয়ের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না আমাদের স্কিল বেইজড পড়াশোনার দিকে আগাতে হবে। চার বছর পর যেনো বলতে না হয় একজন শিক্ষার্থী কিছুই শিখেনি। তাই আমার প্রত্যাশা থাকবে যেনো বাংলাদেশ সরকারের নতুন অবকাঠামোর মতো যেনো সবাই স্কিল বেইজড পড়াশোনা করে এবং টেক্সটাইল সায়েন্সের যে ইনোভেটিভ কাজ তা যেনো তারা এগিয়ে নিয়ে যেতে পারে।”

 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুর ১২টায় প্রথম ধাপের টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় টেকনিক্যাল ও তৃতীয় ধাপের টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। একই সময়ে পোস্টার প্রেজেন্টেশনও অনুষ্ঠিত হয়। পরে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়।

 

 

এবার দেশ-বিদেশের গবেষকদের কাছ থেকে মোট ২৫৮টি অ্যাবস্ট্রাক্ট জমা পড়েছিলো। পরে মানদণ্ড অনুসরণ করে রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো মূল্যায়ন করা হয়। নির্বাচিত গবেষণাগুলোর মধ্য ৪৮টি গবেষণাপত্র মৌখিক উপস্থাপনার জন্য এবং ২০টি গবেষণাপত্র পোস্টার উপস্থাপনার জন্য মনোনীত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com