1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ক্রীড়া কার্ড ৫০০তে উন্নীত করাহবে,কালিয়াকৈরে ক্রীড়া প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও বাস টার্মিনালে মাদকসহ আটক,২ মাসের কারাদণ্ড ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ দেশে চিকিৎসা খরচের ৮০ শতাংশ রোগীর পকেট থেকে যায় ‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ রংপুর নগরীতে এইচএসসি পরীক্ষার্থী নুজসাতের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য গভীর রাতে  রায়গঞ্জ থানা পুলিশের অভিযানে চুরি মামলার আসামি গ্রেপ্তার নেত্রকোনার দুর্গাপুরে মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শিশুর মন্দিরে চুরির মূল হোতা গ্রেফতার: সিএমপির বন্দর থানার অভিযানে নগদ টাকা উদ্ধার

রায়গঞ্জে ছাত্র শিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৩৪ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কৃত করেছে ইসলামী ছাত্র শিবির।

মঙ্গলবার(১২ আগস্ট ) সকালে উপজেলা অডিটোরিয়াম হলে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৪৯ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো. মাসুদ রানা’র সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. রিফাত হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৬৪,সিরাজগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শায়েখ ড. মো. আব্দুস সামাদ।

এছাড়া বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আলী মর্তুজা, সেক্রেটারি ডা. এস এম মুনসুর আলী, রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেন আকন্দ, কেন্দ্রীয় ইসলামী ছাত্র শিবিরের সহ প্রচার সম্পাদক মো. তরিকুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা ছাত্র শিবিরের সভাপতি মো. আব্দুল আজিজ, সেক্রেটারি মো. রেওয়ানুল্লাহ সোয়েব, সিরাজগঞ্জ শহর শাখা শিবিরের সভাপতি মো. শামীম রেজা, উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক খান জুবায়ের প্রমুখ।

অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com