1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পঞ্চগড়ের শফিকুল ও আল-আমিনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণা নোয়াপাড়ার ব্যবসায়ীদের অভিযোগ।  নলছিটিতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু নলডাঙ্গায় আবারও দুই খড়ের গাদায় আগুন নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ  যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী তাড়াশে খড়ের পালায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল বসতবাড়ি রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী  স্বৈরাচারের পতন ঘটিয়েছে জনগণ : প্রধানমন্ত্রী পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অপসারণ দাবীতে মানববন্ধন‎

নাটোরে সেনা অভিযানে অবৈধ দখলের অবসান: ১১টি দোকানঘর উদ্ধার

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১১৭ Time View

নাটোর জেলা প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রামের আহমেদপুর বাজারে সোমবার(২৮ জুলাই)বিকাল তিনটার দিকে সেনা অভিযানে অবৈধভাবে দখল করা ১১টি দোকানঘর উদ্ধার করেছে সেনাবাহিনী। এ অভিযানে অবৈধভাবে দখলকৃত দোকানগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়,মোঃ হায়দার আলী, পিতা: মজিবর রহমান,তার ছোট ভাই মোঃ রুহুল আমিন ও মোঃ আজিম উদ্দিনকে সঙ্গে নিয়ে আজ সকাল আনুমানিক দশটার দিকে  বিভিন্ন দোকানে অবৈধ চাঁদা দাবি করে এবং ১১টি দোকান ঘর অবৈধভাবে দখল করে তালা ঝুলিয়ে দেয়। বারবার অনুরোধ সত্ত্বেও দখল না ছাড়ায় ক্ষুব্ধ হয়ে পড়েন প্রকৃত মালিকগণ।

অভিযানকালে উদ্ধার হওয়া দোকানগুলোর প্রকৃত মালিক মোঃ কুরবান হোসেন মিলন পিতা: মৃত মোঃ আফাজ উদ্দিন ও মোঃ শাহ আলম পিতা: মৃত সিদ্দিকুর রহমান,উভয়েই নাটোর জেলার বড়াইগ্রামের নওপাড়া গ্রামের বাসিন্দা।

অভিযান শেষে অবৈধ দখলদার মোঃ হায়দার আলী এবং তার সহযোগীদেরকে বড়াইগ্রাম থানায় আইনী প্রক্রিয়ার জন্য প্রেরণ করা হয়।

স্থানীয় জনগণ এবং দোকানদাররা সেনা অভিযানের প্রশংসা করে জানান,অবৈধ দখলের বিরুদ্ধে এমন পদক্ষেপ বাজারে শৃঙ্খলা ও আইনের সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়,বাজারে অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং কারো প্রভাব বা পরিচয়ের বাইরে গিয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com