1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
এসএসএফের প্রশিক্ষণ কেন্দ্রে প্রধানমন্ত্রী, পরখ করলেন নিশানার দক্ষতা সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে মুখে মাস্ক ও হেলমেট পরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ  মান্দায় নারী শিক্ষককে কুপ্রস্তাব ও হেনস্তার অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে স্কুল হোস্টেলে শিক্ষার্থীর মৃত্যু: অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা:, ভূঞাপুরে গ্রেপ্তার ১ চুয়াডাঙ্গায় মোটরসাইকেল চালিয়ে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুই তরুণ নিহত, আহত ১

রায়গঞ্জে পুকুর থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ Time View

 

রায়গঞ্জ ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ঘুড়কা ইউনিয়নের দেওভোগ বাজার-সংলগ্ন পুকুরে মরদেহটি ভাসতে দেখা গেলে এলাকায় শোক ও আতঙ্ক দেখা দেয়।

স্থানীয়রা জানান, সকালে জেলেরা মাছ ধরার জন্য পুকুরে জাল ফেলেন। এ সময় জালের সঙ্গে শিশুটির নিথর দেহ উঠে আসে। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় করেন। পরে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

শিশুটির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের ধারণা, শিশুটিকে অন্য কোথাও হত্যা করে এখানে ফেলে রাখা হতে পারে।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, “ঘটনাটিকে আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। শিশুটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদ্‌ঘাটনে একাধিক টিম মাঠে কাজ করছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।”

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে শিশুটিকে হত্যা করে পুকুরে ফেলা হয়েছে। আশপাশের এলাকা ঘিরে অনুসন্ধান এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।”

মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com