1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে বোরো ক্ষেতে নেক ব্লাস্টের থাবা—ছত্রাকনাশকেও মিলছে না প্রতিকার রায়গঞ্জে ১০ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত শতবর্ষী নরেন্দ্র নাথ ৫ টাকায় ১২০ কিলোমিটার চলে রতনের মোটরসাইকেল কুড়িগ্রামে ১০ চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার তাড়াশে মসজিদের একটি বিবাদমান পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৮ রাজশাহী চেম্বার নির্বাচনে ইমাম মেহেদীর বিশাল জয়: ব্যবসায়ীদের আস্থার  বিশ্ববাজারে দ্বিগুণ হলেও দেশে তেলের দাম সামান্য বেড়েছে দেশের একমাত্র ডিএপি সার কারখানা বন্ধ ঘোষণা রায়গঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি

শিশুবান্ধব সমাজের অঙ্গীকার—রায়গঞ্জে জেগে উঠল শিশু অধিকার সচেতনতা

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৭৮ Time View

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

শিশুবান্ধব সমাজ গঠনের প্রত্যয়ে এবং ঝুঁকিপূর্ণ ও সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার নিশ্চিত করতে সিরাজগঞ্জের রায়গঞ্জে অনুষ্ঠিত হয়েছে শিশু অধিকার বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন। রবিবার বিকেলে (৩০ নভেম্বর) উপজেলার ঘুড়কা ইউনিয়নের গুড নেইবারস্ বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপি কার্যালয়ের মাঠ চত্বরে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কানিজ ফাতিমা। প্রকল্প ব্যবস্থাপক মোশাররফ হোসেনের সভাপতিত্বে ক্যাম্পেইনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন, গুড নেইবারস বাংলাদেশের টিম ম্যানেজার (গ্র্যান্ড রাইটিং) তুষার লিও ক্রুজ, সিডিসি সভাপতি এনামুল হক এবং দাদপুর জিআর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামাল উদ্দিন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, গুড নেইবারস-এর বিভিন্ন কর্মকর্তা ও শিশু পরিষদের সদস্যরা অংশ নেন।

বক্তারা বলেন, শিশুদের জন্য নিরাপদ পরিবেশ, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, সুরক্ষা এবং মৌলিক অধিকার নিশ্চিতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের প্রতি সহিংসতা, অবহেলা ও শোষণ রোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কমিউনিটির দায়িত্বশীল অংশগ্রহণ ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে সহায়ক ভূমিকা রাখবে।

আয়োজকরা জানায়, ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে শিশু অধিকার সম্পর্কে জনগণের সচেতনতা বাড়বে এবং শিশুদের কল্যাণে আরও কার্যকর উদ্যোগ গ্রহণে উৎসাহ তৈরি হবে।

অনুষ্ঠান শেষে মানবিক সহায়তার অংশ হিসেবে অসহায় দুই শিশুর হাতে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা তুলে দেওয়া হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com