1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ক্রীড়া কার্ড ৫০০তে উন্নীত করাহবে,কালিয়াকৈরে ক্রীড়া প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও বাস টার্মিনালে মাদকসহ আটক,২ মাসের কারাদণ্ড ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ দেশে চিকিৎসা খরচের ৮০ শতাংশ রোগীর পকেট থেকে যায় ‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ রংপুর নগরীতে এইচএসসি পরীক্ষার্থী নুজসাতের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য গভীর রাতে  রায়গঞ্জ থানা পুলিশের অভিযানে চুরি মামলার আসামি গ্রেপ্তার নেত্রকোনার দুর্গাপুরে মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শিশুর মন্দিরে চুরির মূল হোতা গ্রেফতার: সিএমপির বন্দর থানার অভিযানে নগদ টাকা উদ্ধার

কুড়িগ্রামে কলার ভেলায় ভেসে এলো ভারতীয় শিশুর লাশ

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২০৮ Time View

রিয়াজুল হক সাগর, রংপুর :

কুড়িগ্রামে কলা গাছের ভেলায় ভেসে এলো ভারতীয় এক শিশুর লাশ। র‌বিবার (২৭ জুলাই)সকাল সা‌ড়ে ৯টার দি‌কে কুড়িগ্রাম সদর উপ‌জেলার যাত্রাপুর ইউনিয়‌নের দুধকুমার ন‌দে গারুহারা ঘা‌টে ভেলা‌টি ভাস‌তে দে‌খে স্থানীয় মানুষজন। ঘটনা‌টি জানাজা‌নি হ‌লে এলাকায় চাঞ্চ‌ল্যের সৃ‌ষ্টি হয়। লাশের সাথে থাকা ফোন নম্বরে ফারুক খান নামে এক শিক্ষার্থী ফোন করে জানতে পারেন ( শিশুটির মামা পরিচয়দানকারী অনকু দাস) শিশুটি ১০ জুলাই সাপের কামড়ে মারা যায়। নতুন করে জীবন ফিরে পাবে এমন আশায় নদীতে ভাসিয়ে দেয়। এসব কথা জানার পর স্হানীয়রা আর লাশটিকে না আটকিয়ে আবারও নদীতে ভাসিয়ে দেয়।

স্থানীয় বা‌সিন্দারা জানান, কলা গাছের কয়েকটি গুঁড়ি দি‌য়ে তৈ‌রিকৃত এক‌টি ভেলায় চাটাইয়ের ওপর প্রায় ৬ বছর বয়সী এক‌টি শিশুর ম‌রদেহ ভাস‌তে দে‌খেন তারা। মর‌দেহ‌টি চাদর, মশা‌রি এবং প‌লি‌থিন দি‌য়ে ঢে‌কে রাখা। শুধু মু‌খটা দেখা যায়। সেখা‌নে শিশু‌টির ছ‌বি সম্বলিত নাম ঠিকানা ও এক‌টি ফোন নম্বর উল্লেখ করা ছিল।

উল্লেখিত ঠিকানায় দেখা যায়, শিশু‌টির নাম সুমীত দাস, তার পিতার নাম আকুম‌নি দাস, মা‌য়ের নাম পদ্মা দাস। সেখা‌নে ঠিকানা উল্লেখ করা ছিল ‌ডেকাবঘাট লালবা‌ড়ি, আসাম, ভারত।

যাত্রাপু‌রের গারুহারা এলাকার ক‌লেজ শিক্ষার্থী ফারুক খান ব‌লেন, সকাল সা‌ড়ে নয়টার দি‌কে কলা গা‌ছের ভেলায় এক‌টি মৃত‌দেহ ভাস‌তে দে‌খে স্থানীয়রা। খবর পে‌য়ে আমি সেখা‌নে যাই। প‌রে লা‌শের স‌ঙ্গে এক‌টি চিরকুট দেখ‌তে পাই। ওই চিরকু‌টে এক‌টি ভারতীয় ফোন নম্বর ছিল। ওই নম্বরে হোয়াটসঅ‌্যাপ যোগা‌যোগ কর‌লে অপরপ্রান্ত থে‌কে সাড়া পাই। অনকু দাস না‌মে এক ব‌্যক্তি শিশু‌টির মামা প‌রিচয় দেন।। প‌রে তি‌নি জানান ‘গত ১০ জুলাই শিশু‌টি সা‌পের কাম‌ড়ে মারা গে‌লে তা‌কে কলা গা‌ছের ভেলায় ভা‌সি‌য়ে দেওয়া হয়।

এ বিষয়ে যাত্রাপুর ইউপি চেয়ারম‌্যার আব্দুল গফুর ব‌লেন, শু‌নে‌ছি শিশু‌টি‌ না‌কি সাপের কাম‌ড়ে মারা গে‌ছে। তার স্বজনরা তা‌কে এক‌টি কলা গা‌ছের ভেলায় ভা‌সি‌য়ে দেয়। ত‌বে ভেলা‌টি কেউ আটকায়‌নি। দুু‌পু‌রের পর জান‌তে পে‌রে‌ছি ভেলা‌টি ব্রহ্মপুত্র ন‌দে ভাস‌তে‌ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com