1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল দুই ইউনিয়নের নাম প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে শাহজাদপুর উপজেলা সমবায় কার্যালয় থেকে লাখ টাকা করে ঋণ নারীদের নামে, ঋণগ্রহীতারা জানে না কেউ! বিশ্বকাপে সিরাজগঞ্জে ইরান সমর্থকদের পতাকা মিছিল সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি বিশ্বকাপের উন্মাদনায় রায়গঞ্জ-ধানগড়ায় আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র‍্যালি মঙ্গলবার কামারখন্দে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার, চাঞ্চল্যকর তথ্য উদঘাটন ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ চন্দনাইশ থানা পরিদর্শনে চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম

বরগুনায় অনিক হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৩১ Time View

জহিরুল ইসলাম,আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার বহুল আলোচিত কলেজছাত্র অনিক হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সালাউদ্দিন গাজীকে ছয় বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে বরগুনার তালতলী উপজেলার ফকিরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার ( ২৪ মে ) সকালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান।

গ্রেপ্তারকৃত সালাউদ্দিন গাজী বরগুনার ঢলুয়া ইউনিয়নের কাঁঠালতলী গ্রামের আবদুস সত্তার গাজীর ছেলে। তিনি দীর্ঘদিন পার্শ্ববর্তী দেশ ভারতে পলাতক ছিলেন। সম্প্রতি গোপনে দেশে ফিরে আত্মগোপনে থাকলেও পুলিশের প্রযুক্তিগত তৎপরতায় অবশেষে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।ওসি জগলুল হাসান জানান, সদর থানার এএসআই আবুল বাশারের নেতৃত্বে একটি চৌকস টিম প্রযুক্তির সহায়তায় তাকে ফকিরহাট এলাকা থেকে আটক করে।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর বরগুনা শহরের শহীদ স্মৃতি সড়কে অনিককে কোমল পানির সঙ্গে চেতনানাশক খাইয়ে পরে ডিশ লাইনের তার দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। হত্যার পর অনিকের বাবার কাছ থেকে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। হত্যার ১৮ দিন পর পুরাতন সাব-রেজিস্ট্রার অফিসের পাশের একটি সেপটিক ট্যাংক থেকে অনিকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় দায়ের করা মামলায় ২০১৯ সালের ৭ আগস্ট সালাউদ্দিন গাজীকে আদালত মৃত্যুদণ্ড প্রদান করেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।

নিহত অনিকের বাবা সুবল চন্দ্র রায় বলেন, দীর্ঘদিন পর আমার ছেলের হত্যাকারীকে গ্রেপ্তার করতে পেরে আমি পুলিশের প্রতি কৃতজ্ঞ। আমি চাই, তার মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর হোক।

আজ গ্রেপ্তারকৃত সালাউদ্দিন গাজীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com