1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন রায়গঞ্জের ধলজান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন  ধানগড়া উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণার জোরালো দাবি এলাকাবাসীর সাতকানিয়ায় প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশবাড়ী উপজেলায় রামমূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ আসামি গ্রেফতার নেত্রকোনায় মাদকসহ ধরা বড় ভাইকে ছাড়াতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গ্রেফতার দুই ভাই ঠাকুরগাঁও অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে যুবকের মরদেহ উদ্ধার নাসিরনগর সদরে সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিচার ও গ্রেপ্তারের দাবীতে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৩১ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সাবেক প্রধান বিচারপতি এবি এম খায়রুল হককে গ্রেপ্তার ও বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিরাজগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ২টায় জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আইনজীবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন মন্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি এডভোকেট রফিক সরকার,  সাবেক সভাপতি ইসমাইল হোসেন হাসু, জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এডভোকেট ইন্দ্রজিৎ সাহা, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট হামিদুল ইসলাম দুলাল, এপিপি হুমায়ুন কবির কর্নেল প্রমুখ।

বক্তরা বলেন, সাবেক প্রধান বিচারপতি এবি এম খায়রুল হক দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংস করেছে। তিনি ন্যায়বিচার না করে বিচার বিভাগকে ধ্বংস করেছে। নিষ্পত্তি ইস্যু তত্বাবধায়ক সরকার বাতিল করে অবৈধ ক্ষমতা দখলের পথ তৈরি করে দিয়েছেন।  নিরপেক্ষ নির্বাচন হলে হাসিনা ক্ষমতায় আসতে পারবেনা জেনে খায়রুল হক তত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দিয়েছেন। বিভিন্ন আদালতে খায়রুল হকের দোসর রয়েছে। তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিন দিচ্ছে। তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com