
খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর,(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি
আজ শুক্রবার ২৬ জুন সকালে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব এম এ হান্নান নাসিরনগর সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দাঁতমন্ডল গ্রামের খুদেজার বাড়ির সামনে থেকে বাঘমুড়া মুখলেস মিয়ার বাড়ির দক্ষিণ মাথা পর্যন্ত সড়কে মাটি ভরাট ও ইট সলিং নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাসরিন এবং স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উন্নয়নমূলক এ কাজ বাস্তবায়িত হলে এলাকাবাসীর দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ লাঘব হবে বলে আশা প্রকাশ করা হয়।