1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল দুই ইউনিয়নের নাম প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে শাহজাদপুর উপজেলা সমবায় কার্যালয় থেকে লাখ টাকা করে ঋণ নারীদের নামে, ঋণগ্রহীতারা জানে না কেউ! বিশ্বকাপে সিরাজগঞ্জে ইরান সমর্থকদের পতাকা মিছিল সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি বিশ্বকাপের উন্মাদনায় রায়গঞ্জ-ধানগড়ায় আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র‍্যালি মঙ্গলবার কামারখন্দে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার, চাঞ্চল্যকর তথ্য উদঘাটন ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ চন্দনাইশ থানা পরিদর্শনে চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম

মামাকে নিয়ে ভাগিনার কটুক্তি: সালথায় দুই গ্রুপের সংঘর্ষে  বাড়িঘর ভাঙচুর, আহত-২০

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১১০ Time View

সাজ্জাদ হোসেন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

আপন মামাকে নিয়ে ভাগিনার কটুক্তির জেরে ফরিদপুরের সালথায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের অন্তত অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের বিষ্ণুদী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় হামলা পাল্টা হামলা চালিয়ে উভয় গ্রুপের অন্তত ৭টি বসতঘর ভাঙচুর ও লুট করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিষ্ণুনদী গ্রামে একটি গ্রুগের নেতৃত্ব দেন স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক হিরু শেখ। অপর গ্রুপের নেতৃত্ব দেন তার আপন ভাগিনা মো. এবাদত শেখ। সম্প্রতি এলাকার নেতৃত্ব দেওয়াকে কেন্দ্র করে দুই মামা-ভাগিনার মধ্যে বিরোধ চলছিল। এরই মধ্যে রবিবার সকালে মামা হিরু শেখকে কটূক্তি করে কথা বলেন ভাগিনা এবাদত।

বিষয়টি নিয়ে পরে স্থানীয় বিএনপির দুই গ্রুপের সমর্থকদের ব্যাপক সংঘর্ষ বেধে যায়। প্রায় দেড় ঘন্টাব্যাপী চলে এই সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় উভয় গ্রুপের অন্তত ৭টি বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতাল ও নগরকান্দা স্বাস্থ্য ভর্তি করা হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনান্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকায় পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com