1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আমি ফিরে এসেছি মানুষ ও দেশের জন্য: মির্জা আব্বাস দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ বিএনপি সব সময় মানুষের ভালোবাসা নিয়ে চলে: ত্রাণমন্ত্রী কচাকাটাকে উপজেলা করার দাবি সংসদে, মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এমপি আনোয়ারুল ইসলামের কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০  পরকীয়া অভিযোগে,জনতার ধাওয়ায় পোশাক-ফোন ফেলে পালালেন প্রধান শিক্ষক উল্লাপাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা ফুটবল খেলা শেষে পুকুরে গোসল, আর ঘরে ফেরা হলো না ওমর ফারুকের ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২ আলমডাঙ্গায় কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে মাদরাসার শিক্ষক আটক

চন্দনাইশ থানা পরিদর্শনে চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৮৮ Time View

 

 

পারভেজ বাঙালী,চট্টগ্রাম প্রতিনিধি 

 

চট্টগ্রামের চন্দনাইশ থানার বার্ষিক পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম, বিপিএম। সোমবার (১৫ জুন) অনুষ্ঠিত এ পরিদর্শনে তিনি থানার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে কর্মকর্তা ও সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ কার্যক্রম এবং সাধারণ মানুষের সেবা প্রাপ্তির বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব। থানায় আগত কোনো ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং দ্রুত ও কার্যকর আইনি সেবা পান, তা নিশ্চিত করতে হবে।

এ সময় তিনি মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনগণের আস্থা অর্জনে পেশাদারিত্ব, সততা ও মানবিক আচরণ বজায় রাখার নির্দেশনা দেন।

আনুষ্ঠানিক পরিদর্শন শেষে পুলিশ সুপার থানায় কর্মরত কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি মাঠপর্যায়ের সদস্যদের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের কথা শোনেন এবং প্রচলিত বিধি অনুযায়ী সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, “জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করতে হবে। পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হিসেবে পাশে দাঁড়াতে হবে।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মাহমুদুল হাসান, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদারসহ থানার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

সংশ্লিষ্টদের মতে, পুলিশ সুপারের এ বার্ষিক পরিদর্শনের মাধ্যমে চন্দনাইশ থানার পুলিশিং কার্যক্রমে আরও গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com