1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে গোখাদ্য উৎপাদন কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও পুনবার্সনের আহব্বান : এন সি পি সদস্য সচিব আখতারের নেত্রকোনার কলমাকান্দায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ খালিয়াজুরী ইউএনওর কার্যালয়ে ভয়াবহ আগুন, পুড়েছে আসবাবপত্র মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার আদমদীঘিতে সেচ পাম্পের তিন ট্রান্সফরমারের কয়েল চুরি ঝালকাঠিতে মানসিক ভারসাম্যহীন নারীর খোলা আকাশের নিচে পুত্র সন্তান প্রসব সিংড়ায় নিসচা নবগঠিত কমিটির সঙ্গে এসিল্যান্ডের শুভেচ্ছা বিনিময় উল্লাপাড়ায় ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন ও রেলপথ অবরোধ চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা

যমুনায় গোসলে নেমে যুবক নিখোঁজ 

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৩৫৩ Time View
চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালীতে  যমুনা  নদীতে গোসল করতে নেমে মিরাজুল ইসলাম (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। মিরাজ বাঘুটিয়া ইউনিয়নের উত্তর হাটাইল গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আনোয়ার হোসেনের ছেলে।
রোববার (৬ এপ্রিল ) বিকেল সাড়ে ৫টার দিকে বাঘুটিয়া ইউনিয়নের চরছলিমাবাদ (ভূতের মোড়) এলাকা সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে। রাত ৮ টা পর্যন্ত কোন খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজের যুবকের  ফুফাতো ভাই মো. মামুন জানান, বাঘুটিয়া ইউনিয়নের উত্তর হাটাইল গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মিরাজুল ইসলাম ছোট বোনদের সাথে বিকেলের দিকে যমুনা নদীতে গোসল করতে যায়। তবে সবার অগোচরে নদীর স্রোতের সাথে ভেসে যায়। মিরাজ কিছুটা শারীরিক প্রতিবন্ধী  থাকায় সে উঠতে পারেনি। এখনো ফায়ারসার্ভিস বা ডুবুরি দলের কেউ উদ্ধারে আসেনি।
তবে চৌহালীর ইউএনও মো: মেস্তাফিজুর রহমান জানান, চৌহালীতে ফায়ারসার্ভিস বা ডুবুরিদল না থাকায় টাঙ্গাইলে যোগাযোগ করা হয়েছে। আশা করছি তারা এসে দ্রুত সময়ে উদ্ধার অভিযান চালাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com