1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রাউজানে যুবদল নেতা হত্যা:দুই দিনেও নেই গ্রেপ্তার  রাজবাড়ীর কালুখালীতে পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল- গুলি-গাঁজা উদ্ধার পুশইনের শঙ্কায় ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী নলছিটিতে এলাকাবাসীর মানববন্ধনে মানহানি হওয়ায় অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অভিযোগের ৩০ মিনিটেই বিদ্যালয় এলাকা বখাটেমুক্ত করল রায়গঞ্জ পুলিশ সরকারি প্রাথমিক শিক্ষক বদলির ক্ষমতা পাচ্ছেন ডিসি-ইউএনওরা অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, নেত্রকোণায় মানববন্ধন বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

ধানমন্ডিতে মিছিলের চেষ্টা, মহিলা লীগের নেত্রীসহ আটক ৩

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৪২ Time View

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিল থেকে তিনজন আটক হয়েছেন। শুক্রবার সন্ধ্যার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে দলটির ১৫ জনের মতো সদস্য মিছিলের চেষ্টাকালে তাদের আটক করে স্থানীয় জনতা। পরে তাদেরকে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন, যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য লাবনী (৩৫), মো. সিরাজুল (৪৫) ও মো. রাজু (৩০)।

শুক্রবার (২১ মার্চ) রাতে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল রানা।

তিনি জানান, সন্ধ্যার পর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় গ্রেফতারকৃত তিনজনসহ কয়েকজন মিলে একটি মিছিল বের করার চেষ্টা করে। পরে জনগণ তাদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় ওই মিছিলে থাকা তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে তারা।

আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা জুয়েল রানা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com