1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত খাইরুল ইসলাম দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী রাউজানে যুবদল নেতা হত্যা:দুই দিনেও নেই গ্রেপ্তার  রাজবাড়ীর কালুখালীতে পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল- গুলি-গাঁজা উদ্ধার পুশইনের শঙ্কায় ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী নলছিটিতে এলাকাবাসীর মানববন্ধনে মানহানি হওয়ায় অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অভিযোগের ৩০ মিনিটেই বিদ্যালয় এলাকা বখাটেমুক্ত করল রায়গঞ্জ পুলিশ সরকারি প্রাথমিক শিক্ষক বদলির ক্ষমতা পাচ্ছেন ডিসি-ইউএনওরা

সিরাজগঞ্জের বেলকুচিতে শিশুকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৩০৪ Time View

দৃশ্যপট ডেস্ক:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মাদ্রাসায় যাওয়ার পথে ৯ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ( ২০ মার্চ) সকালে উপজেলার কামারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান বেলকুচি থানার এসআই আব্দুস সালাম।

আটক হাজী আব্দুস সালাম (৬৫) ওই গ্রামের বাসিন্দা। নির্যাতিত শিশুটি উপজেলার একটি মাদ্রাসার ছাত্রী।

এসআই আব্দুস সালাম বলেন, “সকাল ৮টার দিকে ওই শিশুটি আব্দুস সালামের বাড়ির ওপর দিয়ে মাদ্রাসায় যাচ্ছিল। এ সময় আব্দুস সালাম শিশুটির হাত ধরে টেনে তার বাড়িতে নিয়ে যান। এরপর শিশুটির হাতে কিছু টাকা দিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন।

মাদ্রাসায় যাওয়ার পথে ওই বৃদ্ধা শিশুটি নিজ বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে জানায় পুলিশ।

“শিশুটিকে নিয়ে যাওয়ার ঘটনাটি এলাকার কয়েকজন দেখতে পেয়ে বাড়ির দেয়ালের ওপর দিয়ে ঘটনার ভিডিও ধারণ করেন। পরে এলাকাবাসী তাকে আটকে রেখে থানায় খবর দেন। সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে আব্দুস সালামকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।”

এ ঘটনায় নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান এসআই আব্দুস সালাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com