1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নলডাঙ্গায় আবারও দুই খড়ের গাদায় আগুন নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ  যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী তাড়াশে খড়ের পালায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল বসতবাড়ি রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী  স্বৈরাচারের পতন ঘটিয়েছে জনগণ : প্রধানমন্ত্রী পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অপসারণ দাবীতে মানববন্ধন‎ নদীতে ভাসছিল অজ্ঞাত মহিলার লাশ কেরানীগঞ্জে প্রধানমন্ত্রীর ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির ৩য় পর্যায়ের উদ্বোধন

কাজিপুরে এক ব্যবসায়ীর বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৩৮৪ Time View

কাজিপুর প্রতিনিধি:

সিরাজগঞ্জের কাজিপুরে এক ব্যবসায়ীর বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর অভিযোগ, চাঁদা না দেওয়ায় বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে।শনিবার (১৫ মার্চ) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানায় ভুক্তভোগী পরিবার ও প্রতিবেশীরা।

জানা গেছে, কিছুদিন আগে থেকে উপজেলার সোনামুখী ইউনিয়নের সোনামুখী গ্রামের বাচ্চু সরকারের ছেলে নয়ন সরকারের কাছে চাঁদা দাবি করেন একই গ্রামের রেজাউল করিমের ছেলে শিবলী রেজা বাবু। চাঁদা দিতে অস্বীকার করায় এমন ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী নয়ন সরকার জানান, শিবলী রেজা বাবু একজন ইয়াবা ব্যবসায়ী। সে আমার কাছে চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অস্বীকার করায় রাতে আমার বসতবাড়িতে আগুন দেয়। এতে আমার প্রায় ১৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

 

তিনি আরও জানান, আমার বাড়ির গেটের ছিটকিনি লাগিয়ে দেয় যাতে আমরা বের হতে না পারি। আগুনে পুড়ে মরি।

প্রতিবেশী লাইলী খাতুন বলেন, আমি রাতে শব্দ শুনে ঘরের জানালা খুলে দেখি নয়নদের বাড়িতে আগুন জ্বলছে। আমি তাড়াহুড়া করে ঘর থেকে বের হয়ে দেখি অনেক লোকজন তার মধ্যে শিবলীও রয়েছে। লোকজন আগুন নিভাতে গেলে শিবলী তাদের আগুন নেভাতে নিষেধ করে। আগুন নেভাতে নিষেধ করলে আমি শিবলীকে গালিগালাজ করে বলছি- আগুন কেন নিভাবে না, বাড়ি পুড়ে শেষ হয়ে গেল।

আরেক প্রতিবেশী আরিফ সরকার জানান, এ ধরনের কাজ খুবই ন্যক্কারজনক। চাঁদা না দেওয়ায় বাড়িতে আগুন দেবে এটা কোন ধরনের কাজ হলো। মানুষের জান-মালের নিরাপত্তা কই।

এ বিষয়ে অভিযুক্ত শিবলী রেজা বাবুর সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগ করেও সাড়া মেলেনি।

কাজিপুর থানার ওসি নুরে আলম জানান, আমি রাত দেড়টার দিকে টহলে ছিলাম। ওখান থেকে গান্ধাইলের দিকে যায়। টহল পুলিশ ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।

চাঁদা না পেয়ে বাড়িতে আগুন দিয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, ঘটনা তদন্ত না করে কিছু বলা যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com