1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ডিমলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন রায়গঞ্জের ধলজান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন  ধানগড়া উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণার জোরালো দাবি এলাকাবাসীর সাতকানিয়ায় প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশবাড়ী উপজেলায় রামমূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

শৃঙ্খলা ভঙ্গ, সিরাজগঞ্জে বিএনপির দুই নেতার পদ স্থগিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৮০ Time View

দৃশ্যপট ডেস্ক:

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সদর উপজেলার দুই বিএনপি নেতার দলে থাকা প্রাথমিক সদস্য পদসহ সকল পদ স্থগিত করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি।  

বুধবার (১২ মার্চ) রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত আলাদা চিঠিতে এ তথ্য জানানো হয়।

পদ স্থগিত হওয়া নেতারা হলেন, সদর উপজেলা খোকসাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ও শহরের ভাসানী রোড মোল্লাবাড়ি মহল্লার বিএনপি নেতা আবু কায়েস ভূইয়া কর্নেল।

চিঠিতে বলা হয়, রেজাউল করিমের বিরুদ্ধে অন্যের জমি দখল ও হুমকি-ধামকির অভিযোগে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রচারিত হওয়ায় দলে থাকা তার প্রাথমিক সদস্য পদসহ সকল পদ স্থগিত করা হয়েছে। এর আগেও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে তাকে শোকজ করা হয়েছিল বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে।

অপর চিঠিতে বলা হয়, আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক আবু কায়েস ভূইয়া কর্নেলের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হওয়ায় দলে থাকা তার প্রাথমিক সদস্য পদসহ সকল পদ স্থগিত করা হয়েছে।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রোমানা মাহমুদ ও সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু উভয় নেতার বিষয়ে নেওয়া সিদ্বান্ত অনুমোদন করেছেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে পদ স্থগিত হওয়া নেতাদের সাথে মোবাইল যোগাযোগ করা হলেও তারা কল রিসিভ করেননি।

(ছবি সংগ্রহীত)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com