1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দামুড়হুদায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের লক্ষ্মীপুরে দুই মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত ঘাতক গণপিটুনিতে নিহত  যশোরে জমকালো আয়োজনে ‘বাংলাদেশ বুলেটিন’-এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইএমইআই পরিবর্তনের সরঞ্জামসহ ১৫৭ মোবাইল উদ্ধার,গ্রেপ্তার ৫  দৃশ্যপট সংবাদে সাড়া, রায়গঞ্জের শ্যামনাই-দুর্গাপুর সড়কে সংস্কারের ছোঁয়া” দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি চাকরির পেছনে না ছুটে খামার গড়ে সফল উদ্যোক্তা আব্দুল কুদ্দুস কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়  নাসিরনগরে প্রশাসনের অভিযান, খাস জমিতে নির্মিত ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ভূঞাপুরে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে যুবকের জেল-জরিমানা

চৌহালীর এনায়েতপুরে ২৩৫ বছরের বাঁশ – ছনের মসজিদটি আজ শীতাতপ নিয়ন্ত্রিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৩২০ Time View

সোহেল রানা, চৌহালী প্রতিনিধি:
দুই বিঘা জমির উপর প্রতিষ্ঠিত দ্বিতল মসজিদটি। ২৩৫ বছর আগে স্থানীয়দের উদ্যোগে মসজিদটি নির্মাণ করে স্থানীয়রা। একসঙ্গে প্রায় তিন হাজার মানুষ মসজিদটিতে নামাজ আদায় করতে পারেন। পুরনো এ মসজিদটি ঘিরে দশনার্থীদের ভিড় লেগেই থাকে। বলছি  সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরের কেন্দ্রীয় মসজিদের কথা।

দৃষ্টি নন্দন এ মসজিদের প্রধান ফটকে একটি বড় গম্বুজ রয়েছে। এছাড়া চার কোনায় চারটি ছোট গম্বুজ রয়েছে। সীমানা প্রাচীরের ৩০টি ছোট গম্বুজ ও পিলারগুলোতে লতাপাতার কারুকাজ খচিত আল্পনা যে কারও দৃষ্টি কাড়ে।
দ্বিতলবিশিষ্ট এ মসজিদ প্রতিষ্ঠাকালীন কাশ ফুলের ছন ও বাঁশ দিয়ে নির্মাণ করে এলাকার ধর্মপ্রাণ মানুষ। পরবর্তীতে টিনের ছাউনি দিয়ে মসদিজটি পুর্ননির্মাণ করা হয়। সবশেষ ২০০৭ সালের দিকে দ্বিতল বিশিষ্ট স্থাপনা নির্মাণ করা হয়। বর্তমানে শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদটি জেলার অন্যতম প্রাচীণ মসজিদ।

পুরনো এ মসজিদ দেখতে ও নামাজ পড়তে বিভিন্ন অঞ্চল থেকে বহু মানুষের সমাগম ঘটে। বিশেষ করে মসজিদের পাশেই বিশ্বমানের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ও ক্যান্সার সেন্টারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত রোগীর স্বজন এবং বিদেশি ছাত্ররা জুমার নামাজ আদায় করেন।

প্রবীণ মুসল্লি হাজী সামান আলী বলেন, ‘মুরুব্বিদের কাছে শুনেছি, এ মসজিদে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসতো নামাজ আদায় করতে। তখন গ্রামে গ্রামে খুব বেশি মসজিদ চোখে পড়তো না।’ মসজিদটির সুউচ্চ মিনারের কথা জানিয়ে এ বৃদ্ধা বলেন, ‘মুয়াজ্জিন বেলায়েত হোসেন দেড় যুগ বিনা পারিশ্রমিকে এ মসজিদের খেদমেত করেছেন। নিজ অর্থায়নে তিনি ২৫ ফুট উচ্চতার মিনার নির্মাণ করেছিলেন।’

এলাকার চিত্রশিল্পী মোশারফ হোসেন খান জানান, কেজি মোড় থেকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে সড়কে যাতায়াতকারী সকলের নজর কাড়ে বড় মসজিদটি। এর সুউচ্চ তিনটি মিনারসহ মেহরাবে বিশাল আকৃতির একটি গুম্বজ রয়েছে।

মসজিদটির ইমাম হাফেজ মোহাম্মদ আলী বলেন, ঐতিহ্যবাহী বড় মসজিদে প্রায় আড়াই যুগ ধরে প্রতি বৃহস্পতিবার পবিত্র কুরআন খতম করা হয়। গ্রামের সর্বস্তরের মুসুল্লিদের সহযোগিতায় প্রায় ১০ থেকে ১৫জন হাফেজ কুরআন তেলাওয়াত করেন।

এনায়েতপুর বড় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নুরুল হুদা জোদ্দার বলেন, ‘এটি শুধু আমাদের এলাকার নয়, উত্তরবঙ্গের অন্যতম প্রাচীণ জামে মসজিদ।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com