1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা কর্মসূচি চুয়াডাঙ্গায় দেয়ালে ‘জয় বাংলা’ লেখা স্কুলছাত্রীদের শনাক্ত করেছে পুলিশ বিএনপির শোভাযাত্রা শনিবার, নেতৃত্ব দেবেন তারেক রহমান চুয়াডাঙ্গা সীমান্তে গুলির পর আহত অবস্থায় বাংলাদেশিকে ‘ধরে নিয়ে গেছে’ বিএসএফ স্বামী নেই,তিন সন্তানের মুখে হাসি ফোটাতে নাদিরার পাশে ‘জনতার ঈশ্বরগঞ্জ’ রংপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত কবি-লেখক মিলনমেলা আলট্রাসনোগ্রামে দেখা গেল যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী বহুরূপী দল আছে একটা, আর মাটির নিচে চলে গেছে আওয়ামী লীগ: বিদ্যুৎমন্ত্রী মান্দায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের মারধরে নারীসহ আহত ৩

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবকের দেহ থেকে মাথা আলাদা, আহত ২ 

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৭ Time View
মাসুম হোসেন অন্তু,শাহজাদপুর  (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান থেকে পড়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে মিরাজ (২০) নামের এক যুবকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটছে। এই ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬শে সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বগুড়া – নগরবাড়ি মহাসড়কের পাড়কোলা বাজারের মাছ পট্টির সামনে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহত মিরাজ পৌর শহরের পারকোলা পশ্চিমপাড়া মহল্লার বরকত মন্ডলের ছেলে। সে পেশায় ভ্যানচালক ও মুরগির খামারে কাজ করে। আহতরা আহতরা হলেন-  পাড়কোলা গ্রামের এশরাত মন্ডলের ছেলে সাগর (১৭) ও একই গ্রামের মৃত রতন ইসলাম কাউরির ছেলে আশরাফুল (৪০)।  
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কের পাড়কোলা বটতলা মাছ পট্টি নামক স্থান দিয়ে একটি অটোভ্যান পারকোলার দিকে যাওয়ার সময় মহাসড়কে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মাল বোঝাই ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে ভ্যানের চালক ও যাত্রীরা মহাসড়কে পড়ে যায়। এসময় ভ্যানচালক মিরাজের মাথা ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় ট্রাকটি  দ্রুত পালিয়ে যায়। 
স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিপিডি টাস্ট  হাসপাতালে নেয়া সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জে স্থানান্তর করা হয়।  
দুর্ঘটনার  খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। থানা সূত্রে জানা যায়, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com