1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা কর্মসূচি চুয়াডাঙ্গায় দেয়ালে ‘জয় বাংলা’ লেখা স্কুলছাত্রীদের শনাক্ত করেছে পুলিশ বিএনপির শোভাযাত্রা শনিবার, নেতৃত্ব দেবেন তারেক রহমান চুয়াডাঙ্গা সীমান্তে গুলির পর আহত অবস্থায় বাংলাদেশিকে ‘ধরে নিয়ে গেছে’ বিএসএফ স্বামী নেই,তিন সন্তানের মুখে হাসি ফোটাতে নাদিরার পাশে ‘জনতার ঈশ্বরগঞ্জ’ রংপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত কবি-লেখক মিলনমেলা আলট্রাসনোগ্রামে দেখা গেল যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী বহুরূপী দল আছে একটা, আর মাটির নিচে চলে গেছে আওয়ামী লীগ: বিদ্যুৎমন্ত্রী মান্দায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের মারধরে নারীসহ আহত ৩

রংপুরে বিক্ষোভে বিচারবর্হিভূত হত্যা, মব জাস্টিস বন্ধ করতে হবে

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৩ Time View

রিয়াজুল হক সাগর,রংপুর:

ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।শুক্রবার বিকেলে নগরীর প্রেসক্লাব চত্বরে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।পরে একটি মিছিল নিয়ে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শিক্ষার্থীরা বলেন,দেশের সর্বোচ্চ দুটি বিদ্যাপীঠে এমন নৃশংসতা পুরো জাতিকে কলঙ্কিত করেছে। ফ্যাসিস্ট হাসিনার দোসসরা এখনো ছাত্র অভ্যুত্থানকে ব্যর্থ করতে নানামুখী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।একজন মানুষও যেন প্রতিহিংসার শিকার না হয়। আইন নিজের হাতে তুলে নেওয়ার পক্ষে এবং মানুষ মারার পক্ষে কোন সচেতন ছাত্র নয়।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোতাওয়াক্কীল বিল্লাহ বলেন, ঢাবি ও জাবিতে দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা ছাত্রসমাজ যেকোন ধরনের সহংসতার বিরুদ্ধে।যারা এই মব জাস্টিসের সাথে যুক্ত তারা দেশের শত্রু।এসব ঘটনায় দোষী যেই হোক সঠিক তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনতে হবে।
শিক্ষার্থীরা আরও বলেন, সকলের মানবাধিকার নিশ্চিত করতে হবে। বিচারবর্হিভূত হত্যা, মব জাস্টিস বন্ধ করতে হবে। আইনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। আইনের মাধ্যমেই সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এই বাংলায় আর একটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চাই না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com