1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল দুই ইউনিয়নের নাম প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে শাহজাদপুর উপজেলা সমবায় কার্যালয় থেকে লাখ টাকা করে ঋণ নারীদের নামে, ঋণগ্রহীতারা জানে না কেউ! বিশ্বকাপে সিরাজগঞ্জে ইরান সমর্থকদের পতাকা মিছিল সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি বিশ্বকাপের উন্মাদনায় রায়গঞ্জ-ধানগড়ায় আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র‍্যালি মঙ্গলবার কামারখন্দে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার, চাঞ্চল্যকর তথ্য উদঘাটন ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ চন্দনাইশ থানা পরিদর্শনে চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম

উল্লাপাড়ায় দুর্বৃত্তদের হামলায় যুবকের মৃত্যু

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৭ Time View
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল চৌরাস্তা মোড়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে সবুজ আলী শেখ(২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ধোপাকান্দি এলাকার ন্যাশনাল ফুড ভিলেজ এর সামনে ইটভাটার পার্শে এ হামলার স্বীকার হয় সবুজ। সে রশিদপুর পূর্বপাড়া গ্রামের আব্দুস সালাম শেখের ছেলে এবং মুন্সিগঞ্জ আকিজ গ্রুপের কর্মী।
নিহত সবুজের বড়ভাই ও সাবেক ইউপি সদস্য মোহাব্বত আলী শামীম জানান, বরেদ্র এক্সপ্রেস ট্রাভেসের চেকার হিসেবে সবুজের ভাই ফিরোজ কাজ করে। ফিরোজ অসুস্থ্য থাকায় তার ছোট ভাই সবুজ ঐ সময় ডিউটিতে কর্মরত ছিল। রাত ২ টা ১৫ মিনিটের সময় ডিউটিরত সবুজের সাথে কথা হয় তার ভাই ফিরোজের। কিছুক্ষণ পর থেকেই  তার মুঠো ফোন বন্ধ পাওয়া যায়।
তিনি আরও জানান, সবুজকে না পেয়ে এ সময় অন্য গাড়ির চেকারদেরকে ফোন দিলে তারা খোজাখুজি শুরু করে সবুজকে। এক পর্যায়ে তারা পাশের ইটভাটার কাছে মুমূর্ষ অবস্থায় সবুজকে দেখতে পায়। স্বজনরা ধারণা করছে সবুজকে পরিকল্পিতভাবে হামলা করে খুন করা হয়েছে। পরে সবুজকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সলঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজউদ্দিন আহম্মেদ বলেন, সকালে খবর পেয়ে নিহত সবুজের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়। পরে তার মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ডাক্তারি রির্পোট পেলে পরবর্তীতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com