1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা কর্মসূচি চুয়াডাঙ্গায় দেয়ালে ‘জয় বাংলা’ লেখা স্কুলছাত্রীদের শনাক্ত করেছে পুলিশ বিএনপির শোভাযাত্রা শনিবার, নেতৃত্ব দেবেন তারেক রহমান চুয়াডাঙ্গা সীমান্তে গুলির পর আহত অবস্থায় বাংলাদেশিকে ‘ধরে নিয়ে গেছে’ বিএসএফ স্বামী নেই,তিন সন্তানের মুখে হাসি ফোটাতে নাদিরার পাশে ‘জনতার ঈশ্বরগঞ্জ’ রংপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত কবি-লেখক মিলনমেলা আলট্রাসনোগ্রামে দেখা গেল যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী বহুরূপী দল আছে একটা, আর মাটির নিচে চলে গেছে আওয়ামী লীগ: বিদ্যুৎমন্ত্রী মান্দায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের মারধরে নারীসহ আহত ৩

যমুনায় গোসল করতে গিয়ে নিখোঁজ ভাই-বোনের  লাশ উদ্ধার 

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৮ Time View
চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালীতে দাদার সঙ্গে যমুনা নদীতে গোসল করতে  গিয়ে নিখোঁজ দুই শিশু মো. হযরত আলী (৭) ও খাদিজা খাতুন (৬) এর  লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬ টায় জনতা  উচ্চ বিদ্যালয়ের আধা কিলোমিটার দক্ষণে যমুনা নদী  থেকে লাশ দুইটি  উদ্ধার করা হয়।  মো. হযরত উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের কুরকি গ্রামের আলমগীর হোসেনের ছেলে ও খাদিজা খাতুন  একই গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে। তারা দুইজন সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুরে শিশু দুইটি তাদের দাদার সঙ্গে যমুনা নদীতে গোসল করতে যায়। প্রথমেই শিশুদের গোসল করিয়ে বাড়িতে পাঠিয়ে দেন দাদা। এরপর নিজে গোসল শেষ করে বাড়িতে যান। কিন্তু তিনি দেখতে পান শিশুরা বাড়িতে পৌঁছায়নি। এরপর আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে নদী পাড়ে গিয়ে শিশুদের পায়ের জুতা দেখতে পান স্বজনরা। স্বজনরা ধারণা করে , শিশুরা নদী থেকে বাড়ি না ফিরে আবারো নদীতে গোসলে নেমেছিল। ওই সময় তারা নদীর পানিতে ডুবে গেছে। স্বজন ও স্থানীয়রা সন্ধ্যা পর্যন্ত  নদীতে শিশুদের উদ্ধারে চেষ্টা করে কিন্তু পায়নি। এরপর সারারাত নদী পাড়ে বসে থাকে স্বজনেরা আজ বৃহস্পতিবার ভোরে শিশু দুইটি লাশ নদীতে ভাসতে দেখলে  উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে । 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com