1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‘৪০ কেজির মণ’ এখন ৪২ কেজি! রায়গঞ্জের হাটে সিন্ডিকেটের দাপটে দিশেহারা কৃষক লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টা, স্ত্রী আটক ভূঞাপুর হাসপাতালে শিশুকে নিয়মিত টিকার বদলে জলাতঙ্কের ভ্যাকসিন, এলাকায় তোলপাড় নাটোরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন তরুণ নেতৃত্বের প্রতীক খন্দকার জুলহাস ভূঞাপুর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ভূঞাপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা : ৫ জনকে জরিমানা বগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান উল্লাপাড়ায় পুকুর খননের সময় উদ্ধার কষ্টিপাথরের প্রাচীন দুর্গা মূর্তি হাম পরিস্থিতির মাঝেই চোখ রাঙাচ্ছে ডিপথেরিয়া তাড়াশে নছিমন-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ,আহত ২

রায়গঞ্জে সবজির বস্তায় মিললো ১৮৫০পিস নেশার ইনজেকশন

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৮ Time View

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে সবজির বস্তায় অভিনব কায়দায় পাচারের সময় ১৮৫০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ২ মাদক বিক্রেতাকে আটক করেছে র্যা ব-১২ সদস্যরা।

শুক্রবার ( ৬ সেপ্টেম্বর) উপজেলার চান্দাইকোনা বাজারে ঢাকা-রংপুর মহাসড়কে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন, রংপুর জেলার পীরগঞ্জ থানার গোবিন্দপুর গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (৪৫) ও মিঠাপুকুর থানার সন্তোষপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে মো. তরিকুল ইসলাম (৩৭)।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যা ব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার বিএন এম আবুল হাশেম সবুজ। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, র্যা ব- অধিনায়ক মো. মারুফ হোসেনের দিক নির্দেশনায় ও র্যা বের গোয়েন্দা শাখার সহযোগীতায় গোপন সংবাদের ভিত্তিতে চান্দাইকোনা বাজার এলাকায় মহাসড়কে চেক পোস্ট বসিয়ে তল্লাশী অভিযান চালানো হয়। এ সময় একটি যাত্রীবাহী বাসের বক্সে তল্লাশী চালিয়ে বিভিন্ন শাক-সবজির বস্তা পাওয়া যায়। ওই বস্তার ভেতর থেকে ১৮৫০ পিস নেশা জাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করা হয়। এ ঘটনার সাথে জড়িত ওই দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com