1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা আওয়ামী লীগের দেশ বিরোধী তৎপরতার প্রতিবাদে সিরাজগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ ভূরুঙ্গামারীতে ভ‍্যানের ধাক্কায় ১ শিশুর মৃত্যু  রায়গঞ্জের শ্যামনাই-দূর্গাপুর সড়ক সংস্কারে এগিয়ে এলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাব্বির কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ রাজবাড়ীর পাংশায় গোখরার ছোবল খেয়ে জীবন্ত সাপ নিয়ে হাসপাতালে কৃষক সেন্টমার্টিনের পশ্চিমে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জালসহ ৬ চোরাচালানকারী আটক

ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২১ Time View

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেক একটি ট্রাকের ধাক্কায় শ্রী সৌরভ পাহান (২২) নামে এক চালকের সহকারী নিহত হয়েছেন।  শুক্রবার (৬ সেপ্টেম্বর) আনুমানিক সকাল ৫ টায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কের উপজেলার কানাগাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৌরভ পাহান জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সুলতানপুর এলাকার হরিপদ পাহানের ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দিনাজপুরের দিকে যাওয়া গাছের গুড়ি বোঝাই একটি ট্রাক আজ সকালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে গাছের গুড়ি বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকের সহকারী সৌরভ পাহান মারা যান। গুরুতর আহত হন একই ট্রাকের চালক হাফিজুর রহমান (৪৮)। পরে আহত ট্রাক চালককে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান জানান, রাস্তার উপর আগে থেকে দাঁড়িয়ে থাকা অজ্ঞাত ট্রাকটি দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছে। ট্রাকটি সনাক্তের চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্ত ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com