1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা আওয়ামী লীগের দেশ বিরোধী তৎপরতার প্রতিবাদে সিরাজগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ ভূরুঙ্গামারীতে ভ‍্যানের ধাক্কায় ১ শিশুর মৃত্যু  রায়গঞ্জের শ্যামনাই-দূর্গাপুর সড়ক সংস্কারে এগিয়ে এলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাব্বির কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ রাজবাড়ীর পাংশায় গোখরার ছোবল খেয়ে জীবন্ত সাপ নিয়ে হাসপাতালে কৃষক সেন্টমার্টিনের পশ্চিমে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জালসহ ৬ চোরাচালানকারী আটক

নওগাঁয় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মানববন্ধন

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ২০১ Time View

নওগাঁ প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কটাক্ষ করে ডিসির বক্তব্যের প্রতিবাদ ও অপসারণের দাবিতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনের সড়কে এ কর্মসূচী পালিত হয়।

এসময় ছাত্র মিজানুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মিতালি প্রামানিক, অপূর্ব সরকার, শিক্ষক সমাজের প্রতিনিধি জাহিদ রব্বানী রাশিদ, নুসরাত জাহান, শাকিল হোসেনসহ অন্যরা। মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ উপস্থিত ছিলেন। এদিকে মানববন্ধন কর্মসূচী শেষে নওগাঁ জেলা প্রশাসক (ডিসি) গোলাম মওলা’র কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। পরে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা এক বিক্ষোভ মিছিল করে।

বক্তারা বলেন, গত মাসে একটি সরকারি অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রশাসক (ডিসি) গোলাম মওলা শিক্ষার্থীরা না বুঝে রাস্তা অবরোধ করে আন্দোলন করছে বলে মন্তব্য করেন। এতে করে রাস্তাঘাটে যানজট সৃষ্টি হয় এবং আমাদের দূর্ভোগ পোহাতে হয়। আন্দোলনের কারণে দেশের রেমিটেন্স কম যাচ্ছে। অভিভাবকদের তাদের সন্তানদের ঘরে রাখার নির্দেশনামুলক বক্তব্য রাখেন। দেশে যদি আগুন জ্বলে তবে সরকারি চাকুরিজীবি হিসেবে নয়, নাগরিক হিসেবে আমারও গায়ে লাগবে। কথায় কথায় কেন আন্দোলনে নামেন, কথায় কথায় কেন ধ্বংসযঙ্গ চালানো হয়।

ডিসির এ বক্তব্যটি সামাজিক মাধ্যকে ছড়িয়ে পরলে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ দেখা দেয়। এর প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচী পালন করে এবং তার অপসারণের দাবি জানায়। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com