1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা আওয়ামী লীগের দেশ বিরোধী তৎপরতার প্রতিবাদে সিরাজগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ ভূরুঙ্গামারীতে ভ‍্যানের ধাক্কায় ১ শিশুর মৃত্যু  রায়গঞ্জের শ্যামনাই-দূর্গাপুর সড়ক সংস্কারে এগিয়ে এলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাব্বির কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ রাজবাড়ীর পাংশায় গোখরার ছোবল খেয়ে জীবন্ত সাপ নিয়ে হাসপাতালে কৃষক সেন্টমার্টিনের পশ্চিমে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জালসহ ৬ চোরাচালানকারী আটক

ঘোড়াঘাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও নিহতদের স্মরণে দোয়া

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ২৪৮ Time View

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘায়ু, সুস্থতা এবং গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।  শুক্রবার (১৬ আগস্ট) জুম্বার নামাজের পর ঘোড়াঘাট থানা মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন,  সহ-সভাপতি শাহিনুর রহমান,ভারপ্রাপ্ত সম্পাদক মুক্তার হোসেন, যুগ্ম- সম্পাদক মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফরিদ আলম ও আল-মামুন সরকারসহ অন্যান্য নেতা-কর্মী এবং স্থানীয় মুসল্লীরা।

মসজিদে জুমা শেষে দোয়া মোনাজাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে তার রোগমুক্তি ও আশু সুস্থতা কামনা এবং দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত ও যারা আহত হয়েছেন তাদের সুস্থসহ দীর্ঘায়ু কামনা করা হয়।

এদিকে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বন্দী জীবন থেকে দশ দিন আগে মুক্তি পেয়েছেন বেগম জিয়া। তাই তাঁর এই জন্মদিনে দলের নেতা-কর্মী-সমর্থকরা ছিল আনন্দে আপ্লুত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com