1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা আওয়ামী লীগের দেশ বিরোধী তৎপরতার প্রতিবাদে সিরাজগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ ভূরুঙ্গামারীতে ভ‍্যানের ধাক্কায় ১ শিশুর মৃত্যু  রায়গঞ্জের শ্যামনাই-দূর্গাপুর সড়ক সংস্কারে এগিয়ে এলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাব্বির কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ রাজবাড়ীর পাংশায় গোখরার ছোবল খেয়ে জীবন্ত সাপ নিয়ে হাসপাতালে কৃষক সেন্টমার্টিনের পশ্চিমে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জালসহ ৬ চোরাচালানকারী আটক ক্লাইমেট স্মার্ট কৃষির প্রসারে চাঁপাইনবাবগঞ্জে প্রযুক্তি মেলা উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি সিরাজগঞ্জে জব ফেয়ার-২০২৬ অনুষ্ঠিত

কামারখন্দে হিন্দু-মুসলিম এক হয়ে নিরাপদে বসবাস করার প্রতিশ্রুতি

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ৩২০ Time View

কামারখন্দ প্রতিনিধি:

সিরাজগঞ্জের কামারখন্দে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি নেতারা মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (০৮আগস্ট) বিকেল ৫ টায় উপজেলার কেন্দ্রীয় জামতৈল বারোয়ারী কালি মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, সাধারণ সম্পাদক রেজাত রাব্বি উথান এবং উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা সুম্ভু দাস, লক্ষন সাহা, তানভীর সেখ, শওকত হোসেন , আনোয়ার হোসেন, আলী তালুকদার, লেবু প্রামানিক, সারোয়ার হোসেন, হাবিল সেখ , সোহেল মাহমুদ প্রমুখ।

হিন্দু সম্প্রদায়ের মধ্যে উপস্থিত ছিলেন কালি মন্দিরের সভাপতি জহর লাল, প্রভাষক সুভাষ চন্দ্র সুত্রধর, আশুতোষ সাহা, জয়দেব কর্মকার , রাধাপদ চন্দ্র সাহা, স্বদেশ চন্দ্র সাহা, দীপক চক্রবর্তী, নিতাই চন্দ্র সুত্রধর, অধির সাহা, দুলাল চন্দ্র সুত্রধর প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, এই দেশ শুধু মুসলমানদের জন্য নয়, এই দেশের যারা নাগরিক সে যেকোনো সম্প্রদায়ের হতে তাদের দেশ। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সকলেই এদেশের নাগরিক। তাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব আমাদের প্রত্যেকের। সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় বিএনপি বিগত দিনের ন্যায় তাদের পাশে রয়েছে। হিন্দু অধ্যুষিত এলাকায় নিরাপত্তার জন্য আমাদের দলীয় নেতাকর্মীরা রাত জেগে পাহারা দিচ্ছেন। আমরা সবাই মিলে একটি সুন্দর দেশ গড়ার জন্য অনেক রক্তের বিনিময়ে আজকের দিনটা পেয়েছি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com