1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা আওয়ামী লীগের দেশ বিরোধী তৎপরতার প্রতিবাদে সিরাজগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ ভূরুঙ্গামারীতে ভ‍্যানের ধাক্কায় ১ শিশুর মৃত্যু  রায়গঞ্জের শ্যামনাই-দূর্গাপুর সড়ক সংস্কারে এগিয়ে এলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাব্বির কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ রাজবাড়ীর পাংশায় গোখরার ছোবল খেয়ে জীবন্ত সাপ নিয়ে হাসপাতালে কৃষক সেন্টমার্টিনের পশ্চিমে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জালসহ ৬ চোরাচালানকারী আটক ক্লাইমেট স্মার্ট কৃষির প্রসারে চাঁপাইনবাবগঞ্জে প্রযুক্তি মেলা উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি সিরাজগঞ্জে জব ফেয়ার-২০২৬ অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশায় গোখরার ছোবল খেয়ে জীবন্ত সাপ নিয়ে হাসপাতালে কৃষক

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৯ Time View

 

 

মোঃ এনামুল মন্ডল,পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি 

 

রাজবাড়ীর পাংশায় খড়ের গাদি থেকে গরুর খাবার আনতে গিয়ে বিষধর গোখরা সাপের কামড়ে আহত হয়েছেন সহমান মোল্লা (৪৫) নামে এক কৃষক। তবে ছোবল দিয়ে সাপটি পালিয়ে যাওয়ার আগেই স্বজনরা সেটিকে ধরে প্লাস্টিকের বয়ামে বন্দি করেন। পরে চিকিৎসকদের সাপ শনাক্ত করতে জ্যান্ত গোখরা সহই হাসপাতালে হাজির হন তারা।

 

সোমবার (২২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামখোল গ্রামে এ ঘটনা ঘটে। আহত সহমান মোল্লা ওই গ্রামের মো. মজিবর মোল্লার ছেলে।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে খড়ের গাদি থেকে গরুর খাবার আনতে যান সহমান মোল্লা। এ সময় খড়ের ভেতরে লুকিয়ে থাকা একটি বিষধর গোখরা সাপ তার হাতে ছোবল দেয়।

 

পরে তাকে দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com