1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে বোরো ক্ষেতে নেক ব্লাস্টের থাবা—ছত্রাকনাশকেও মিলছে না প্রতিকার রায়গঞ্জে ১০ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত শতবর্ষী নরেন্দ্র নাথ ৫ টাকায় ১২০ কিলোমিটার চলে রতনের মোটরসাইকেল কুড়িগ্রামে ১০ চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার তাড়াশে মসজিদের একটি বিবাদমান পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৮ রাজশাহী চেম্বার নির্বাচনে ইমাম মেহেদীর বিশাল জয়: ব্যবসায়ীদের আস্থার  বিশ্ববাজারে দ্বিগুণ হলেও দেশে তেলের দাম সামান্য বেড়েছে দেশের একমাত্র ডিএপি সার কারখানা বন্ধ ঘোষণা রায়গঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি

কাজিপুরের চরাঞ্চলে নদী ভাঙ্গন ঠেকাতে জিওব্যাগ ফেলানোর কাজ শুরু

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ২৩২ Time View
কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলে অবস্থিত খাসরাজবাড়ী ইউনিয়নকে রক্ষায় শুরু হয়েছে জিওব্যাগ ফেলানোর কাজ। খাসরাজবাড়ী ইউনিয়নের সানবান্ধা ঘাট হতে বিশুরিগাছা ঘাট পর্যন্ত চারশ মিটার এলাকায় যমুনার ব্যাপক ভাঙন ঠেকাতে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড গত বৃহস্পতিবার থেকে এই কাজ শুরু করেছে। এতে করে ওই এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডসূত্রে জানা গেছে, কাজিপুরের খাসরাজবাড়ি ইউনিয়নকে যমুনার ভাঙন থেকে রক্ষায় গত সপ্তাহে সিরাজগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় পাউবোর কর্মকর্তাদের নিয়ে ওই এলাকা পরিদর্শন করেন। পরে পাউবো ভাঙন রোধে দশ হাজার জিওব্যাগ বরাদ্দ দেয়। 
সরেজমিন রবিবার সকালে সানবান্ধা ঘাট এলাকায় গিয়ে নদীপাড়ের মানুষদের মাঝে এই কাজকে ঘিরে বেশ উৎসাহ দেখা গেছে। স্থানীয় লোকজন ঘাটপাড়ে এসে নিজেরাই নৌকা থেকে জিওব্যাগ নামানোর কাজে সহেেযাগিতা করছেন। এসময় স্থানীয় আওয়ামীলীগ নেতা বেলাল হোসেন জানান, ইউনিয়নের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই এলাকার ভাঙনরোধে এমপি জয় সাহেব এগিয়ে এসেছেন। তার প্রচেষ্টায় আজ পাউবো ভাঙনরোধে কাজ শুরু করেছে। এলাকার মানুষ এই কাজে খুব খুশি। সিরাজগঞ্জ পানি উন্নয়নবোর্ডের উপসহকারী প্রকৌশলী (এসও)হাফিজুর রহমান জানান, প্রাথমিক পর্যায়ে দশ হাজার জিওব্যাগ ফেলা হবে। প্রয়োজনে বরাদ্দ বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com