1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
অফসাইডে বাতিল হলো ইরানের গোল গঙ্গাচড়ায় এক বছর যেতে না যেতেই এলজিইডির ১৪ লক্ষ টাকা নদী গর্ভে বিলীন  দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন–এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামের জামিন মঞ্জুর বিশ্ব বাবা দিবস আজ চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: কোতোয়ালিতে ২ স্কুল প্রহরী আটক বেনাপোল সীমান্তে প্রায় ১০ লক্ষ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক শাহজাদপুরে পুলিশের অভিযানে দেড় লাখ টাকার অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস রায়গঞ্জে এক স্ত্রী নিয়ে দুই স্বামীর টানাটানি! বাঁশখালী হাসপাতালে চিকিৎসা অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ মান্দায় নারী শিক্ষককে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, কর্তৃপক্ষের শোকজ

সিরাজগঞ্জে ডিবির অভিযানে ৪শ বোতল ফেন্সিডলসহ তিন মাদক বিক্রেতা গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৩৫৯ Time View

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জে দুটি প্রাইভেটকারযোগে পাচারকালে ৪শ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৮ মে) সকাল ৭টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর মহাসড়কে সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ কবরস্থানের সামনে চেকপোস্ট বসিয়ে ফেন্সিডিল উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক বিক্রেতারা হলেন, নীলফামারি জেলার কিশোরগঞ্জ থানার গাড়াক গ্রামের মো. অহিদুল ইসলামের ছেলে মো. সুমন সরকার @ জিয়া (৩৭), গাজীপুর জেলার কালিয়াকৈর থানার রাখালিয়া চালা গ্রামের আব্দুর রহিম সরকারের ছেলে  মো. শাহীন আলম (৪১) ও বগুড়া জেলা সদরের মালগ্রাম মধ্যপাড়া এলাকার মৃত কোরবান আলীর ছেলে মো. শহিদুল ইসলাম ওরফে সোহাগ (৩৯)।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি মো. জুলহাজ উদ্দীন জানান, পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল স্যারের তথ্য ও দিক নির্দেশনায় মাদকদ্রব্য উদ্ধারে  সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কের রহমতগঞ্জ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশী অভিযান চালানো হয়। মঙ্গলবার সকাল ৭টার দিকে পর পর দুটি প্রাইভেটকার তল্লাশী চালিয়ে ৪শ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং গ্রেপ্তার করা হয় ওই তিন মাদক বিক্রেতাকে। এছাড়াও প্রাইভেটকার দুটিও জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

ডিবির ওসি আরও জানান, গ্রেপ্তার সুমন সরকার জিয়ার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। শহিদুল ইসলাম ওরফে সোহাগের বিরুদ্ধেও ১টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com