1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
গঙ্গাচড়ায় এক বছর যেতে না যেতেই এলজিইডির ১৪ লক্ষ টাকা নদী গর্ভে বিলীন  দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন–এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামের জামিন মঞ্জুর বিশ্ব বাবা দিবস আজ চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: কোতোয়ালিতে ২ স্কুল প্রহরী আটক বেনাপোল সীমান্তে প্রায় ১০ লক্ষ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক শাহজাদপুরে পুলিশের অভিযানে দেড় লাখ টাকার অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস রায়গঞ্জে এক স্ত্রী নিয়ে দুই স্বামীর টানাটানি! বাঁশখালী হাসপাতালে চিকিৎসা অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ মান্দায় নারী শিক্ষককে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, কর্তৃপক্ষের শোকজ মেহেদী হত্যার বিচার দাবিতে উত্তাল রামগঞ্জ 

নওগাঁয় ফেন্সিডিলসহ উজ্জল আটক

বার্তা বিভাগ
  • Update Time : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ২৭৪ Time View

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে ফেন্সিডিলসহ উজ্জল মন্ডল (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বুধবার ভোরের দিকে উপজেলার মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক উজ্জল মন্ডল ওই এলাকার খাঁপাড়ার ইসমাইল হোসেনের ছেলে। এদিন সকাল দশটার দিকে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃত উজ্জল একজন চিহ্নিত মাদক কারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব এর একটি গোয়েন্দা দল তার গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের বিষয়টি জানতে পেরে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল বদলগাছী থানার মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ১৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃত আসামী উজ্জলকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com