1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গঙ্গাচড়ায় এক বছর যেতে না যেতেই এলজিইডির ১৪ লক্ষ টাকা নদী গর্ভে বিলীন  দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন–এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামের জামিন মঞ্জুর বিশ্ব বাবা দিবস আজ চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: কোতোয়ালিতে ২ স্কুল প্রহরী আটক বেনাপোল সীমান্তে প্রায় ১০ লক্ষ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক শাহজাদপুরে পুলিশের অভিযানে দেড় লাখ টাকার অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস রায়গঞ্জে এক স্ত্রী নিয়ে দুই স্বামীর টানাটানি! বাঁশখালী হাসপাতালে চিকিৎসা অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ মান্দায় নারী শিক্ষককে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, কর্তৃপক্ষের শোকজ মেহেদী হত্যার বিচার দাবিতে উত্তাল রামগঞ্জ 

রায়গঞ্জে শিক্ষক দম্পতির বাসার গ্রীল কেটে ৯ লাখ টাকার মালামাল লুট 

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ২৬১ Time View

দৃশ্যপট বার্তা কক্ষ:

রায়গঞ্জে গভীর রাতে জানালার গ্রীল কেটে এক শিক্ষক দম্পত্তির ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৯ লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাতদল। এ সময় বেধড়ক মারধরে আহত হন ওই দুই শিক্ষক।

বুধবার (৮ মে) দিবাগত ২টার দিকে রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন ধুবিল মোমেনশাহী গ্রামের শিক্ষক আবু সাইদের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত আবু সাইদ (৫৯) আয়শা ফজলার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও তার স্ত্রী আমেনা খাতুন কেয়া (৪৮) ঝাটিবেলাই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। বর্তমানে তারা রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আমেনা খাতুনের ছোট বোন সুমা খাতুন ও স্থানীয়রা জানান, বুধবার রাত ২টার দিকে ডাকাতদল বাড়ির পেছন দিকের জানালার গ্রীল কেটে ভেতরে ঢোকে। ৪-৫ জন মিলে আবু সাইদের মুখের ভেতরে ওড়না ঢুকিয়ে দেয় এবং তাকে বেঁধে ফেলে। তার স্ত্রী আমেনা খাতুন কেয়াকে বেধড়ক মারপিট করে আলমারির চাবি নিয়ে নগদ ৬ লাখ টাকা, ৯ ভরি স্বর্ণালংকার নিয়ে চলেযায়

সুমা খাতুন জানান, আহত অবস্থায় আমেনা খাতুন তখন আত্মীয়-স্বজনদের ফোন দেন। রাতেই প্রতিবেশী ও স্বজনরা তাদের হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়েই ৯৯৯ ফোন দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।

সলঙ্গা থানার ওসি মো. এনামুল হক জানান, আবু সাইদ ও তার স্ত্রী দুজনেই শিক্ষক। তাদের বাড়িটাও সুরক্ষিত। রাতে এই দম্পতি ঘুমাতে গেলে পেছন দিকের জানালার গ্রীল কেটে একজন ডাকাত ভেতরে ঢুকে। পরে মেইন গেইট খুলে দিলে বাকি ডাকাতরাও ঢুকে শিক্ষক দম্পত্তিকে মারধর করে টাকা ও গয়না লুট করে পালিয়ে যায়।

ওসি আরও জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী দুজনেই হাসপাতালে ভর্তি আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com