1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গঙ্গাচড়ায় এক বছর যেতে না যেতেই এলজিইডির ১৪ লক্ষ টাকা নদী গর্ভে বিলীন  দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন–এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামের জামিন মঞ্জুর বিশ্ব বাবা দিবস আজ চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: কোতোয়ালিতে ২ স্কুল প্রহরী আটক বেনাপোল সীমান্তে প্রায় ১০ লক্ষ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক শাহজাদপুরে পুলিশের অভিযানে দেড় লাখ টাকার অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস রায়গঞ্জে এক স্ত্রী নিয়ে দুই স্বামীর টানাটানি! বাঁশখালী হাসপাতালে চিকিৎসা অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ মান্দায় নারী শিক্ষককে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, কর্তৃপক্ষের শোকজ মেহেদী হত্যার বিচার দাবিতে উত্তাল রামগঞ্জ 

ভোলাহাটে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৩

বার্তা প্রধান
  • Update Time : বুধবার, ৮ মে, ২০২৪
  • ৩১৬ Time View

সংবাদদাতা চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছে।পুলিশ একজনকে আটক করেছে।বুধবার (৮ মে) সকালে ভোলাহাট উপজেলার বীরেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল খালেকের (কাপ পিরিচ) সমর্থকদের সঙ্গে অপর প্রার্থী আনোয়ার হোসনের ( চিংড়ি মাছ) সমর্থকদের ভোট দেওয়া নিয়ে সংঘর্ষ হলে তিনজন আহত হয়। এ সময়  ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে একপর্যায়ে চিংড়ি মাছের সমর্থক মোহাম্মদ সামসুল আজম গুরুতর আহত হয়। এ সময় ওবাইদুল হক ও আলম আলীও আহত হন।

ঘটনার পর পুলিশ এবং বিজিবির অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে পুলিশ সদস্যরা তোতা আলীকে আটক করে।

এ ব্যাপারে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার পাল জানান, কেন্দ্রের বাইরে বিচ্ছিন্ন একটি ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com