1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গঙ্গাচড়ায় এক বছর যেতে না যেতেই এলজিইডির ১৪ লক্ষ টাকা নদী গর্ভে বিলীন  দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন–এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামের জামিন মঞ্জুর বিশ্ব বাবা দিবস আজ চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: কোতোয়ালিতে ২ স্কুল প্রহরী আটক বেনাপোল সীমান্তে প্রায় ১০ লক্ষ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক শাহজাদপুরে পুলিশের অভিযানে দেড় লাখ টাকার অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস রায়গঞ্জে এক স্ত্রী নিয়ে দুই স্বামীর টানাটানি! বাঁশখালী হাসপাতালে চিকিৎসা অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ মান্দায় নারী শিক্ষককে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, কর্তৃপক্ষের শোকজ মেহেদী হত্যার বিচার দাবিতে উত্তাল রামগঞ্জ 

মাটির নিচে ছিল মদ তৈরির ড্রামভর্তি উপকরণ; ব্যবসায়ী গ্রেপ্তার

বার্তা বিভাগ
  • Update Time : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ২৪৮ Time View

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে চোলাই মদ তৈরির ৭৫ লিটার মাদকদ্রব্য ওয়াস (জাওয়া) সহ আজিজার রহমান (৬৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার ৭ মে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার দিবাগত রাতে উপজেলার কাশিমপুর এলাকায় নিজ বাড়ির মাটির নিচ থেকে চোলাই মদ তৈরির ড্রামভর্তি ওয়াস উদ্ধারসহ তাকে গ্রেফতার গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আজিজার রহমান কাশিমপুর সরদারপাড়া গ্রামের মৃত আফসার সরদারের ছেলে।

রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ বলেন, গ্রেপ্তারকৃত আজিজার নিজ বাড়িতে চোলাই মদ তৈরি করে বিক্রি করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তার বাড়িতে থানা পুলিশ অভিযান চালায়। অভিযানে মাদক ব্যবসায়ী আজিজারকে গ্রেপ্তার করা হয়। এরপর তার বাড়ি তল্লাশি করে বাড়ির আঙ্গীনায় মাটির নিচ থেকে ড্রাম ভর্তি চোলাই মদ তৈরির ৭৫ লিটার মাদকদ্রব্য ওয়াস (জাওয়া) উদ্ধার করে পুলিশ।

ওসি আরও জানান, এ ঘটনায় রাতেই আজিজারের বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করা হয়। মঙ্গলবার সকালে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আজিজারের বিরুদ্ধে সাতটি মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com