1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গঙ্গাচড়ায় এক বছর যেতে না যেতেই এলজিইডির ১৪ লক্ষ টাকা নদী গর্ভে বিলীন  দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন–এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামের জামিন মঞ্জুর বিশ্ব বাবা দিবস আজ চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: কোতোয়ালিতে ২ স্কুল প্রহরী আটক বেনাপোল সীমান্তে প্রায় ১০ লক্ষ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক শাহজাদপুরে পুলিশের অভিযানে দেড় লাখ টাকার অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস রায়গঞ্জে এক স্ত্রী নিয়ে দুই স্বামীর টানাটানি! বাঁশখালী হাসপাতালে চিকিৎসা অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ মান্দায় নারী শিক্ষককে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, কর্তৃপক্ষের শোকজ মেহেদী হত্যার বিচার দাবিতে উত্তাল রামগঞ্জ 

রায়গঞ্জে শ্রমজীবীদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৩৩২ Time View

সাইদুল ইসলাম আবির , প্রতিবেদক:

সারাদেশ জুড়ে চলমান তীব্র তাপদাহের মধ্যে ব্যক্তিগত উদ্যোগে সিরাজগঞ্জের রায়গঞ্জে শ্রমজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করেছেন উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক টি এম আব্দুল মজিদ ও তার সহধর্মিণী কুলসুম তালুকদার।

বৃহস্পতিবার(২ মে ) দুপুরে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী বাসস্ট্যান্ড সহ বাজার এলাকায় তীব্র তাপদাহের মধ্যে ৫০০ পানির বোতল, ৫০০ পিছ স্যালাইন, ৫০০ পিছ জুসের বোতল পথচারী, রিকশা ও ট্রাক চালকসহ শ্রমজীবীদের কিছুটা স্বস্তি দিতে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

এ বিষয়ে সোনাখাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও আওয়ামী লীগ নেতা টি এম আব্দুল মজিদ বলেন, চলমান তাপদাহ থেকে সহসাই মিলছে না মুক্তি, অসহনীয় তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। তাই আমি ব্যক্তিগত উদ্যোগে আজ পথচারী, রিকশা ও ট্রাক চালকসহ শ্রমজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করেছি।

তিনি আরও বলেন, মানুষ মানুষের জন্য এই কথায় বিশ্বাস রেখে সামর্থ্য অনুযায়ী ব্যক্তিগত উদ্যোগে শ্রমজীবীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। একইসঙ্গে সামর্থ্যবান ব্যক্তিদের এই তীব্র তাপদাহে শ্রমজীবীদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com