1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নেত্রকোনায় গ্রামাঞ্চলের নারীদের লাকড়ির বিকল্প একমাত্র সম্বল গরুর গোবরের ‘গইট্টা’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ ৭ নভেম্বর আজকের নামাজের সময়সূচি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা কর্মসূচি চুয়াডাঙ্গায় দেয়ালে ‘জয় বাংলা’ লেখা স্কুলছাত্রীদের শনাক্ত করেছে পুলিশ বিএনপির শোভাযাত্রা শনিবার, নেতৃত্ব দেবেন তারেক রহমান চুয়াডাঙ্গা সীমান্তে গুলির পর আহত অবস্থায় বাংলাদেশিকে ‘ধরে নিয়ে গেছে’ বিএসএফ স্বামী নেই,তিন সন্তানের মুখে হাসি ফোটাতে নাদিরার পাশে ‘জনতার ঈশ্বরগঞ্জ’ রংপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত কবি-লেখক মিলনমেলা আলট্রাসনোগ্রামে দেখা গেল যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি

ঘোড়াঘাটে ট্রাক্টরের ধাক্কায় ভ্যান যাত্রী নিহত

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৩৯৩ Time View

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাট মহাসড়কে ট্রাক্টরের ধাক্কায় শহীদুল ইসলাম (৫০) নামে এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৭ এপ্রিল) সাড়ে ১২ টায় ঘোড়াঘাট পৌরশহরের ইসলামপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ির আব্দুর রহমানের ছেলে।

এঘটনায় আহত ভ্যানচালক আয়াত আলীসহ রতন পাহারী ও মোল্লা পাহারী নামে দুই যাত্রীকে ঘোড়াঘাট উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহীদুল ইসলাম বাজার করা শেষে ভ্যান যোগে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি মাটি বোঝাই ট্রাক্টর মহাসড়কের উপর আচমকা ঘোরালে একটি ব্যাটারি চালিত অটোভ্যানের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় ওই ভ্যানের যাত্রী শহীদুল এবং চালকসহ অন্য দুইজন যাত্রী । পরে স্থানীয় গুরুতর আহত শহিদুলকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com