1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শ্বশুরবাড়িতে চুরির মামলায় জামাই গ্রেপ্তার পত্রিকার বিক্রি কমে দিশেহারা চাঁপাইনবাবগঞ্জের হকাররা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন পর্যটন মৌসুম শুরু, সেন্টমার্টিনের পথে পর্যটকবাহী জাহাজ কালিয়াকৈরে অঙ্গীভূত আনসার মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত উল্লাপাড়ায় ছাত্রীকে নিয়ে কোচিং শিক্ষক উধাও, থানায় অভিযোগ আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মান্দায় দুর্নীতির দায়ে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত ৫ বছর পর সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন শুক্রবার সিরাজগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতা গ্রেপ্তার

নড়াইলে পুলিশের মেধাবী সন্তানরা পুরস্কৃত  

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৪১২ Time View
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২২ উপলক্ষে পুলিশ সদস্যদের মেধাবী সন্তানদের মধ্যে বাংলাদেশ পুলিশের পক্ষ হতে ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাঃ মেহেদী হাসান, পুলিশ সুপার, নড়াইল। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সকল বিষয়ে A+ প্রাপ্ত পুলিশ সদস্যের সন্তানদের মধ্যে পাচ জন ছেলে ও তিনজন মেয়ে মোট আট জনকে নির্বাচন করা হয়। নির্বাচিত পুলিশ সদস্যের সন্তানদের হাতে ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট তুলে দেন পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয়। পুরস্কার প্রাপ্তরা হলেন ১। মোঃ মেহেদী হাসান পিতা- এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম; ২। মোঃ শাহ রিয়াজ আহম্মেদ রিয়ন, পিতা- এএসআই (নিঃ) মোল্লা নাজির হোসেন; ৩। মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিতা- কনস্টেবল/৩১৫ মোঃ জামাল হোসেন; ৪। মোঃ তাওহীদ হাসান, পিতা- কনস্টেবল/১৮৪ মোঃ নুর ইসলাম মোল্যা; ৫। মোঃ মুশফিকুর রহিম শিশির, পিতা-  এসআই (নিঃ) মোঃ আব্দুল মতিন; ৬। মোছাঃ মাহমুদা খাতুন, পিতা- এসআই (নিঃ) মোঃ মশিউর রহমান; ৭। মোছাঃ সাদিয়া সুলতানা নিপা,পিতা-  কনস্টেবল/২১৬ জিএম নূর মোহাম্মদ এবং ৮। মোছাঃ নুসরাত জাহান, পিতা- এসআই (নিঃ) জাহাঙ্গীর আলম। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সোমবার (১ এপ্রিল)
পরিশেষে পুলিশ সুপার তার বক্তব্যে বলেন,”চাকরির ধরন অনুযায়ী পুলিশ সদস্যরা তাদের পরিবার ও সন্তানদের সময় কম দিয়ে থাকে। বাবা সময় দিতে না পারলেও সন্তানরা এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করায় তিনি তাদের অভিনন্দন জানান। তিনি বলেন, সামনে তোমাদের নিজেকে গড়ার সময়। তোমরা কেউ আত্মতুষ্টি ও আত্ম অহংকার করবে না। তোমাদের মাঝে বাবার পদমর্যাদা নিয়ে যেন কোন শ্রেণীবিভেদ তৈরি না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।”
ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট প্রাপ্তির পর পুলিশ সদস্যদের সন্তানরা খুশিতে আত্মহারা হয়ে পড়েন। তাদের এই প্রাপ্তি ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরো ভালো কিছু করার প্রেরণা হয়ে থাকবে।
এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নড়াইল সহ জেলা পুলিশের অন্যান্য পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com