1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল চুয়াডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতি: ১৫ পুলিশ সদস্যকে বিশেষ পুরস্কার সলঙ্গায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক উঠান বৈঠক মনোজিৎ সরকার জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া অবস্থানে পিছু হটলো বিএসএফ আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আট হাজার ফলজ গাছের চারা বিতরণ  জাহাঙ্গীর হোসেনের স্মরণসভায় টুকু আওয়ামী শাসনে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি নেতাকর্মীরা সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকার, আহত ৩

গাইবান্ধায় দৃষ্টিনন্দন হতে চলেছে “মুজিব শতবর্ষ শিশু পার্ক”

বার্তা প্রধান
  • Update Time : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ২৫৬ Time View

মাইদুল ইসলাম,গাইবান্ধা জেলা প্রতিনিধি:

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মানে জননেত্রী শেখ হাসিনা নিয়েছেন নানান পদক্ষেপ। এরই অংশ “মুজিব শতবর্ষ শিশু পার্ক”।

গাইবান্ধায় দৃষ্টিনন্দন হতে চলেছে মুজিব শতবর্ষ শিশু পার্কের। শহরের গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের নতুন ব্রিজ এলাকায় ঘাঘট নদীর কোলঘেষে নির্মিত হচ্ছে “মুজিব শতবর্ষ শিশু পার্ক”।

মূল সড়কের সাথে সুন্দরতম গেট বরাবর পশ্চিমে প্রায় ২৫৭ মিটার দৈর্ঘ্যের পার্কটি শিশুদের চিত্র বিনোদনের স্থান ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন স্থানীয় ব্যক্তিরা।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থ বছরের ৬৪ জেলার অভ্যন্তরস্ত ছোট নদী খাল ও জলাশয় পুনঃ খনন প্রকল্পের আওতায় প্রায় ৭২ লক্ষ টাকা ব্যয়ে “মুজিব শতবর্ষ শিশু পার্ক” নির্মাণের কাজ পায় গাইবান্ধার বিশিষ্ট ঠিকাদার আঃ লতিফ হক্কানি। ইতোমধ্যে কাজের প্রায় চার ভাগের প্রায় তিন ভাগ শেষ হয়েছে। কাজের অগ্রগতি ও গুণগত মান নিশ্চিতে নিয়মিত তদারকি করছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধা।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক জানান, পার্কটি নির্মাণের ফলে শিশুদের বিনোদনসহ মেধা বিকাশে সহায়ক হবে। এমন সুন্দর একটি প্রকল্প বাস্তবায়ন ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে।

কাজের মান নিয়ে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ফরহাদ হোসাইন জানান, মানের দিক থেকে এখানে সর্বোচ্চ কাজ হচ্ছে। তাছাড়া নির্বাহী প্রকৌশলী স্যারের নির্দেশনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের নিকট থেকে সঠিকভাবে কাজ বুঝে নিচ্ছি।

স্থানীয় লুৎফর রহমান জানান, গাইবান্ধায় শিশুদের চিত্র বিনোদনের জন্য তেমন ভালো জায়গা নাই। তবে উন্মুক্ত পরিবেশে “মুজিব শতবর্ষ শিশু পার্ক”টি শিশুর মানসিক দিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সচেতনমহল বলছেন, বর্তমানের অধিকাংশ শিশু বিনোদন মানেই অনলাইন বা মাল্টিমিডিয়া নির্ভর হয়ে পড়েছে। খেলার মাঠ বা বিনোদনের জায়গার অভাবে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। এমন পার্ক নির্মাণ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com