1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

 

 

অনলাইন ডেস্ক 

 

 

 

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ৮, ৯ ও ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবার রাজশাহীসহ দেশের সাত বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

 

 

 

রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির সভায় ভর্তি পরীক্ষার তারিখ ও প্রাথমিক আবেদনের সময় নির্ধারণ করা হয়। এর আগে ভর্তি কমিটির কাছে এ বিষয়ে প্রস্তাব দেয় ভর্তি উপকমিটি।

 

 

 

 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

 

বিবৃতিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন ১২ থেকে ২৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত গ্রহণ করা হবে। ৮, ৯ ও ১৬ জানুয়ারি ২০২৭ তারিখে যথাক্রমে বি (বাণিজ্য), সি (বিজ্ঞান) ও এ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে প্রাথমিকভাবে নির্ধারিত হয়েছে। এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও রংপুর কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

 

 

বিকেন্দ্রীকরণ সম্পর্কে জানতে চাইলে জনসংযোগ প্রশাসক অধ্যাপক কামরুজ্জামান বলেন, ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট এই সাত শহরে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com