1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নেপাল থেকে বন্যার পানিতে আসা অচেনা মাছ খাওয়া ও বিক্রিতে সতর্কতা কলকাতায় আনন্দবাজার পত্রিকা কার্যালয়ের সামনে বিক্ষোভ, ভবনে গেরুয়া রং বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা, হাতে দুই সিনেমা একাদশে ভর্তি আবেদন শুরু আজ, কোটা ৭ শতাংশ মেসির পরবর্তী অধিনায়ক কে, আলোচনায় ৬ নাম গ্যাস্ট্রিকের সমস্যা? নিয়মিত ত্রিফলার পানি পানে মিলবে উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত সেই গাড়ি ২ সেপ্টেম্বর আজকের নামাজের সময়সূচি ঈশ্বরগঞ্জ সরকারি অনুদান ও বই-গাছ বিক্রির টাকায় অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে  পোরশায় নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

ইটভাটার তাপে পুড়েছে কৃষকের ধানক্ষেত, ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৯৬ Time View

 

 

রায়গঞ্জ(সিরাজগঞ্জ) প্রতিনিধি 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার খামারগাঁতী এলাকায় অবস্থিত ,মেসার্স লামিয়া হাই চয়েস ব্রিকস’ নামের একটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

 

 

বৃহস্পতিবার সকালে রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মানববন্ধনে ক্ষতিগ্রস্ত কৃষক, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কৃষিজমির ওপর গড়ে ওঠা ইটভাটাটির তীব্র তাপ ও বিষাক্ত ধোঁয়ার কারণে আশপাশের প্রায় ৪৩ বিঘা জমির ধান পুড়ে নষ্ট হয়ে গেছে। এছাড়াও বিভিন্ন সবজি ক্ষেত, ফলদ ও বনজ গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। এতে অন্তত ৭২ জন কৃষক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

 

বক্তারা আরও বলেন, ইটভাটার কারণে এলাকায় পরিবেশ দূষণ মারাত্মক আকার ধারণ করেছে। ভাটার আশপাশে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শ্বাসকষ্ট, চোখ জ্বালাপোড়াসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে ভুগছে।

 

মানববন্ধনে উপস্থিত রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল খালেক পাটোয়ারী ভুক্তভোগীদের অভিযোগ শোনেন। তিনি বিষয়টি তদন্ত করে অভিযুক্ত ইটভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

 

 

মানববন্ধন থেকে অবৈধ ইটভাটাটি বন্ধ ঘোষণা, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।

 

খামারগাঁতী গ্রামের বাসিন্দা মো. নুরুল ইসলাম বলেন, “বারবার অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি। কৃষকদের ফসল পুড়ে শেষ হয়ে গেছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com