1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
এসএসএফের প্রশিক্ষণ কেন্দ্রে প্রধানমন্ত্রী, পরখ করলেন নিশানার দক্ষতা সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে মুখে মাস্ক ও হেলমেট পরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ  মান্দায় নারী শিক্ষককে কুপ্রস্তাব ও হেনস্তার অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে স্কুল হোস্টেলে শিক্ষার্থীর মৃত্যু: অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা:, ভূঞাপুরে গ্রেপ্তার ১ চুয়াডাঙ্গায় মোটরসাইকেল চালিয়ে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুই তরুণ নিহত, আহত ১

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১০২ Time View

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে রাতের শালিস বৈঠকের পর সকালে এক অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার ঘুড়কা ইউনিয়নের কালিকাপুর এলাকায় ঘটনাটি ঘটে। নিহত সাইফুল ইসলাম (৩২) কালিকাপুর পূর্বপাড়া গ্রামের মৃত খোরশেদ আলীর পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে পারিবারিক বিরোধের জেরে একটি শালিস বসে। শালিসে উপস্থিত ছিলেন— গ্রামবাসী গোলবার হোসেন, আব্দুল হামিদ, জহুরুল ইসলামসহ আরও কয়েকজন। শালিসে নিহতের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

নিহতের বড় বোন আকলিমা খাতুন জানান, শালিস শেষে সাইফুল বাসায় ফিরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতর আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সলঙ্গা থানার এসআই শরিফুল ইসলাম বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, বিষয়টি তদন্তাধীন এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সাইফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত থেকে বলেন, “ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও শালিস বৈঠকের পর কী ঘটেছিল, কোনো চাপ বা মানসিক নির্যাতনের বিষয় ছিল কি না—সবটিই খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে ঘটনাকে ঘিরে কালিকাপুর এলাকায় শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com