1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

৫ আগস্ট থানা থেকে লুট করা পিস্তল উদ্ধার, আটক ১

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৮ Time View

 

পারভেজ রহমান,চট্টগ্রাম প্রতিনিধি

 

 

 

মিনহাজ উদ্দিন রাহিম ও আমির হোসেন।দুই ভাই মিলে চট্টগ্রাম ও আশেপাশের এলাকায় চুরি,ছিনতাই, হামলাসহ নানা অপকর্ম করে বেড়াতো । ২০২৪ সালের ৫ আগষ্ট জুলাই গণঅভ্যুত্থানের সময় যখন ডবলমুরিং থানায় হামলা হয়, তখন হালমাকারীদের সাথে মিশে তারা থানা থেকে একটি ৯ এমএম পিস্তল লুট করে। লুটের এই পিস্তলটি ব্যবহার করে দুই ভাই নানা অপরাধ অপকর্ম করে বেড়িয়েছে গোটা চট্টগ্রাম শহরেজুরে । তবে লুটের পিস্তলটি বেশিদিন আর হাতে ধরে করে রাখতে পারেননি । চট্টগ্রাম নগর পুলিশের বিশেষ একটি অভিযানে পিস্তলটি উদ্ধার করতে সক্ষম হয়।

লুট করা পিস্তলটিসহ মিনহাজ উদ্দিন রাহিমকে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগর পুলিশ। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে ১২ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

এই ব্যাপারে সিএমপির উপ-পুলিশ কমিশনার মাহবুব আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলশী থানার মতিঝর্না এলাকা থেকে মিনহাজ উদ্দিন রাহিমকে আটক করা হয় । মিনহাজকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে তার চাচাতো ভাই আমির হোসেনসহ ডবলমুরিং থানা থেকে ১টি বিদেশী পিস্তল লুট করেছিল। পিস্তলটি তারা চট্টগ্রাম শহরের বিভিন্ন অলিতে গলিতে অপরাধ কর্মকান্ড করার জন্য ব্যবহার করে আসছিলো । পিস্তলটি আমির হোসেনের বাসায় লুকানো ছিল । মিনহাজের দেয়া তথ্য মতে পুলিশ আমির হোসেনের বাসায় অভিযান চালিয়ে ১টি ৯ এমএম বিদেশী তরাশ পিস্তলটি উদ্ধার করা হয়েছে। আমির হোসেন পালিয়ে যান।

তিনি আরও বলেন, আামির হোসেনের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। তাছাড়া মিনহাজ নগরে ছিনতাইয়ের সাথে জড়িত বলে জানিয়েছে। আসামিদের বিরুদ্ধে খুলশী থানায় মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com