1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

২ আগস্ট: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৩৯ Time View

 

ন্যাশনাল ডেস্ক 

 

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

 

 

 

বুধবার (২ আগস্ট) অনেকের আজ জন্মবার্ষিকী, আবার কেউ মৃত্যুবরণ করেছেন এই দিনেই। চলুন, একনজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

 

 

 

 

ঘটনাবলি:

 

 

১৭১৮ – স্পেনের বিরুদ্ধে লন্ডনে ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রিয়া ও হল্যান্ড- এই চতুঃশক্তির মৈত্রী জোট হয়।

 

 

 

১৭৬৩ – মুর্শিদাবাদ দখলের পর ব্রিটিশ সৈন্য বাহিনী মিরকাশিমের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়। যুদ্ধে মিরকাশিম পরাস্ত হন।

 

 

১৭৯০ – মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম আদমশুমারি শুরু হয়।

 

 

১৮৫৮ – ব্রিটিশ রাজতন্ত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতের শাসনভার গ্রহণ করে এবং ভারতের সর্বোচ্চ শাসককে ‘ভাইসরয়’ পদবি দেওয়া হয়।

 

 

১৯১৪ – সোভিয়েত সেনাবাহিনী পূর্ব প্রুশিয়া দখল করে।

 

 

১৯২২ – চীনে টাইফুনের আঘাতে ৬০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।

 

 

১৯৩৪ – জার্মানির স্বৈরশাসক রূপে এডলফ হিটলারের আত্মপ্রকাশ ঘটে।

 

 

১৯৩৫ – গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট জারি।

 

 

১৯৫৩ – ভারতে গভর্নভেন্ট অব ইন্ডিয়া জারি করা হয়।

 

 

১৯৫৫ – সোভিয়েত ইউনিয়ন প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়।

 

 

১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় বলিভিয়া।

 

 

১৯৯০ – ইরাকি ট্যাঙ্ক ও পদাতিক বাহিনী কুয়েত দখল করে।

 

 

২০১০ – চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেতন-ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর প্রসাশনের পুলিশ বাহিনী অতর্কিতে হামলা চালায়।

 

 

২০১৮ – সাঁওতালি উইকিপিডিয়ার যাত্রা শুরু।

 

 

জন্ম:

 

 

১৬৯৬ – উসমানীয় খলিফা প্রথম মাহমুদ।

 

 

১৮৪১ – বিজয়কৃষ্ণ গোস্বামী, ব্রাহ্মসমাজের আচার্য ও সমাজ সংস্কারক।

 

 

১৮৬১ – আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, বাঙালি রসায়নবিদ, বিজ্ঞান শিক্ষক, দার্শনিক ও কবি।

 

 

১৮৬৮ – বাংলা চলচ্চিত্রের প্রাণপুরুষ হীরালাল সেন

 

 

১৮৭৬ – পিঙ্গালি ভেঙ্কাইয়া, স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের জাতীয় পতাকার নকশাকার।

 

 

১৮৮৭ – টমি ওয়ার্ড, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

 

 

১৮৯৯ – মহেন্দ্রনাথ দত্ত, মুদ্রণ শিল্পের ও প্রকাশনা জগতের খ্যাতনামা ব্যক্তিত্ব।

 

 

১৯০০ – মার্কিন অভিনেত্রী হেলেন মর্গান

 

 

১৯২৩ – শিমন পেরেজ, পোলীয় বংশোদ্ভূত ইসরায়েলী প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি।

 

 

মৃত্যু:

 

 

১৭১২ – খ্যাতনামা ফরাসি বিজ্ঞানী ড্যানিস পাপিন।

 

 

১৮৪৪ – রামকমল সেন,এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সচিব,অভিধান প্রণেতা ও ব্যাঙ্ক অফ বেঙ্গলের আজীবন দেওয়ান।

 

 

১৮৪৯ – মিসরে মোহাম্মদ আলী পাশা।

 

 

১৯২২ – আলেকজান্ডার গ্রাহাম বেল, স্কটিশ বিজ্ঞানী এবং উদ্ভাবক।

 

 

১৯২৩ – ওয়ারেন জি. হার্ডিং, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৯তম রাষ্ট্রপতি।

 

 

১৯৩৪ – জার্মানীর তৎকালীন প্রেসিডেন্ট ও প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির সেনা বাহিনীর সর্বাধিনায়ক ফিল্ড মার্শাল হিডেন বার্গ।

 

 

১৯৭৬ – ফ্রেডিরিক এ্যান্টন ক্রিস্টিয়ান ল্যাং, অস্ট্রীয়-মার্কিন চলচ্চিত্র নির্দেশক, চলচ্চিত্রকার।

 

 

১৯৮০ -রামকিঙ্কর বেইজ প্রখ্যাত ভারতীয় বাঙালি ভাস্কর।

 

 

১৯৯৩ – কমল মিত্র, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা।

 

 

২০০২ – ক্রিস্টেন নিগার্ড, নরওয়েজীয় গণিতবিদ, কম্পিউটার প্রোগ্রামিং ভাষা মুঘল ও রাজনীতিবিদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com