
অনলাইন ডেস্ক
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) স্নাতক ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ভর্তি পরীক্ষা আগামী বছরের ২৪ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ২৮ জানুয়ারি।
রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিশ্ববিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে বিভিন্ন অনুষদে স্নাতক কোর্সে লেভেল-১, সেমিস্টার-১-এ ছাত্রছাত্রী ভর্তির জন্য গঠিত ভর্তি কমিটির প্রথম সভার সিদ্ধান্ত মোতাবেক ভর্তি পরীক্ষা ২৪ থেকে ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে ওয়েবসাইটে জানানো হবে।
গতবছর ২০২৬ শিক্ষাবর্ষে এ ইউনিটে ৩০ হাজার ২৭৫ জন, বি ইউনিটে ২৬ হাজার ৮১২ জন, সি ইউনিটে ৯ হাজার ১৯১ জন এবং ডি ইউনিটে ২৭ হাজার ৯৭ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন।
জবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর
যার মধ্যে এ ইউনিটে ৫৩৫টি, বি ইউনিটে ৭৪০টি (এর মধ্যে আর্কিটেকচার ৩০টি), সি ইউনিটে ২৮০টি, ডি ইউনিটে ২৪০টি আসন রয়েছে।
ইউনিটপ্রতি হিসাব করলে এ ইউনিটে প্রতি সিটের বিপরীতে ৫৬ জন, বি ইউনিটে ৩৭ জন, সি ইউনিটে ৩২ জন, ডি ইউনিটে ১১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
উল্লেখ্য, আগামী ২৪ জানুয়ারি ২০২৭ শুরু হয়ে ২৮ জানুয়ারি ২০২৭ পরীক্ষা শেষ হবে। ভর্তি পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd) পাওয়া যাবে।