1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার নামে প্রতিষ্ঠানের নামকরণ নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা ভুইয়াগাঁতী ইউনিয়ন:মানুষের প্রাণের দাবি,বললেন এমপি ভিপি আয়নুল হক  খড়ের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের নিচে মোটরসাইকেল, নিহত ২ বুধবার বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিশ্বকাপ ২০২৬ গ্রুপ ‘জে’ তে থাকা দলগুলোর চূড়ান্ত স্কোয়াড কামারখন্দে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চুয়াডাঙ্গায় নোংরা পরিবেশে ফ্যাক্টরিতে পণ্য তৈরি ৬০ হাজার টাকা জরিমানা নাসিরনগরে বিশ্বকাপের উন্মাদনায় জার্সি বাজারে জোয়ার, বিক্রির শীর্ষে আর্জেন্টিনা ও ব্রাজিল সরকারি নির্দেশনা অমান্য: ভূঞাপুরে ৭ দোকান মালিককে জরিমানা

স্বস্তির বৃষ্টিতে বন্দরনগরীতে চরম ভোগান্তি,কোমর পানিতে তলিয়ে গেল সড়ক

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৪৭ Time View

 

 

পারভেজ রহমান,চট্টগ্রাম প্রতিনিধি

 

দীর্ঘদিনের তীব্র দাবদাহের অবসান ঘটিয়ে চট্টগ্রামে নেমেছে বহুল প্রতীক্ষিত বৃষ্টি। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিট থেকে শুরু হওয়া বজ্রসহ মুষলধারে বৃষ্টি জনজীবনে শীতলতা আনলেও, তা রূপ নিয়েছে চরম দুর্ভোগে। মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতেই চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

 

 

আবহাওয়া অফিসের তথ্যমতে, এদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরে মাত্র ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অল্প সময়ের এই বৃষ্টিতেই তলিয়ে গেছে নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো।

 

প্রবর্তক মোড়, মুরাদপুর, চকবাজার কাপাসগোলা, কাঁচাবাজার, কাতালগঞ্জ ও রহমতগঞ্জ।অধিকাংশ সড়কে হাঁটু থেকে কোমর সমান পানি জমতে দেখা গেছে।

 

বৃষ্টির তীব্রতা ও জলাবদ্ধতা থেকে বাঁচতে পথচারীদের অনেককেই দীর্ঘক্ষণ রাস্তার পাশের দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে আটকে থাকতে হয়।

 

চরম ভোগান্তিতে পরীক্ষার্থী ও সাধারণ মানুষ ।দুপুর ১টার দিকে বৃষ্টি থামলে দুর্ভোগ আরও কয়েক গুণ বেড়ে যায়। বিশেষ করে আজ এসএসসি পরীক্ষা থাকায় পরীক্ষা শেষে শিক্ষার্থীরা যখন বাড়ি ফিরছিল, তখনই তারা জলাবদ্ধতার মুখে পড়ে। গণপরিবহনের সংকট ও রিকশার অভাবে পরীক্ষার্থী ও অভিভাবকদের সীমাহীন কষ্ট সহ্য করতে হয়েছে।

 

 

 

ভুক্তভোগী এক পথচারী জানান”আমি ভাইকে সেন্টার থেকে আনতে গিয়ে প্রবর্তক মোড়ে আটকে গেছি। এখানে কোমর সমান পানি, কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না। ভাইও হলের সামনে আটকা পড়ে আছে।”

 

 

 

স্থানীয়দের অভিযোগ, চট্টগ্রাম নগরে চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ধীরগতি ও অব্যবস্থাপনাই এর জন্য দায়ী। আরেকজন পথচারী জানান, প্রবর্তক মোড় এলাকায় খাল ও নালায় বাঁধ দিয়ে সংস্কার কাজ চললেও বিকল্প পানি নিষ্কাশন ব্যবস্থা রাখা হয়নি, ফলে বৃষ্টির পানি সরাসরি সড়কে চলে আসছে।

 

 

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা জানান:

 

হিজড়া খাল খনন ও নালা সংস্কারের কাজ চলমান থাকায় প্রবর্তক মোড়ে পানি জমেছে।প্রকল্পটি বাস্তবায়ন করছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।

 

মেয়রের নির্দেশে সিটি কর্পোরেশন থেকে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্ট ব্রিগেডকে বিষয়টি জানানো হয়েছে।

 

প্রচণ্ড গরমে স্বস্তি ফিরলেও, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে বন্দরনগরীর বাসিন্দাদের কাছে এই বৃষ্টি এখন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com